সব রেকর্ড ভেঙে দেওয়ার পথে প্রবাসী আয়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০০: ০৬

চলতি মার্চ মাসের প্রথম ২২ দিনে দেশে ২৪৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৯ হাজার ৭৬৮ কোটি টাকা। এই ২২ দিনের প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ডলার (প্রায় এক হাজার ৩৫৩ কোটি টাকা)।

কেন্দ্রীয় ব্যাংকের রোববারের (২৩ মার্চ) এই তথ্য বলছে, মাসের শেষ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহের এই ধারা অব্যাহত থাকলে এ মাসে রেমিট্যান্স পেরিয়ে যেতে পারে ৩০০ কোটি ডলারের মাইলফলক। সেটি হলে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড হবে।

এর আগে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসে গত বছরের ডিসেম্বরে। ওই মাসে প্রবাসীরা প্রায় ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৫৯ কোটি ৮২ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুনে। তৃতীয় সর্বোচ্চ ২৫৪ কোটি ডলার রেমিট্যান্স আসে গত ফেব্রুয়ারি মাসে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের প্রথম ২২ দিনের রেমিট্যন্সের পরিমাণই সর্বোচ্চ রেমিট্যান্সের তালিকায় চতুর্থ অবস্থানে উঠে এসেছে। এ মাসে আর মাত্র ২০ কোটি ডলার রেমিট্যান্স এলেই তা এক মাসে রেমিট্যান্স প্রবাহের নতুন রেকর্ড গড়বে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রবাসী আয়ের গতি বেড়েছে। হুন্ডি কারবার ও অর্থপাচার কমে বৈধ চ্যানেলে রেমিট্যান্স আসছে বেশি।

সংশ্লিষ্টরা বলছেন, এখন খোলা বাজারের মতোই ব্যাংকেও রেমিট্যান্সের ডলারের দাম পাওয়া যাচ্ছে। ফলে প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আগ্রহ দেখাচ্ছেন। তা ছাড়া আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে রেমিট্যান্সের গতি আরও বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এ মাসের ২২ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫৩ কোটি ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে প্রায় ২০ কোটি ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৫ লাখ ৭০ হাজার ডলার। আর সবচেয়ে বেশি ১৭০ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের আট মাসে দেশে রেমিট্যান্স এসেছে এক হাজার ৮৪৯ কোটি ডলার। অন্যদিকে ২০২৩-২৪ অর্থবছরে প্রথম আট মাসে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৪৯৪ কোটি ডলার। সে হিসাবে গত অর্থবছরের প্রথম আট মাসের তুলনায় এ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স বেশি এসেছে ৩৫৫ কোটি ডলার, যা প্রায় ২৪ শতাংশ বেশি।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শেষে বিশ্ববাজারে কমেছে তেলের দাম

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছি

১ দিন আগে

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে বাণিজ্য-বিনিয়োগ ও শ্রমবাজার নিয়ে নতুন প্রত্যাশা

প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা— দীর্ঘদিনের শ্রমবাজারকেন্দ্রিক বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এবার বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি ও প্রযুক্তি সহযোগিতার মতো নতুন ক্ষেত্রে আরও বিস্তৃত হবে।

২ দিন আগে

নিম্ন আয়ে করের চাপ বেশি, উচ্চ আয়ে তুলনামূলক কম: সিপিডি

সিপিডির নির্বাহী পরিচালক সতর্ক করে বলেন, সুস্পষ্ট জাতীয় কর্মসংস্থান কর্মসূচি ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়ন কঠিন হবে এবং তা কেবল রাজনৈতিক অঙ্গীকার হিসেবেই থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে।

২ দিন আগে

কার্যক্রম স্বাভাবিক হয়ে আসছে, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে ব্যবস্থা: ইসলামী ব্যাংক

সতর্কতামূলক এক বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ফলে ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং গ্রাহকদের লেনদেনও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

৩ দিন আগে