বাসস

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নবনির্বাচিত সভাপতি এস.এম.মান্নানের (কচি) নেতৃত্বে পরিচালনা পর্ষদের নবনির্বাচিত কর্মকর্তরা ২০২৪-২০২৬ মেয়াদের জন্য বাণিজ্য সংগঠনটির দায়িত্ব গ্রহণ করেছেন।
শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিদায়ী পরিচালনা পর্ষদ নতুন বোর্ডের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
সভায় বিজিএমইএর ২০২২-২৩ সালের নিরীক্ষিত হিসাব বিবরণী গৃহীত হয় এবং ২০২৩-২৪ সালের বাজেট অনুমোদন করা হয়।
নতুন পরিচালনা পর্ষদের অফিস কর্মকর্তরা হলেন-সৈয়দ নজরুল ইসলাম ১ম সহসভাপতি, খন্দকার রফিকুল ইসলাম সিনিয়র সহসভাপতি, আরশাদ জামাল (দীপু) সহসভাপতি, মো. নাসির উদ্দিন সহসভাপতি (অর্থ), মিরান আলী সহসভাপতি, আব্দুল্লাহ হিল রাকিব সহসভাপতি এবং রকিবুল আলম চৌধুরী সহসভাপতি।
ঢাকা থেকে পরিচালনা পর্ষদের অন্য পরিচালকগন হলেন- শহিদউল্লাহ আজিম, আসিফ আশরাফ, মো. ইমরানুর রহমান, শোভন ইসলাম, হারুন আর রশিদ, মোহাম্মদ সোহেল সাদাত, আশিকুর রহমান (তুহিন), আনোয়ার হোসেন (মানিক), মেসবাহ উদ্দিন খান, শামস মাহমুদ, রাজীব চৌধুরী, আবরার হোসেন সায়েম, মো. শাহাদাত হোসেন, মো. জাকির হোসেন, নুসরাত বারী আশা, মো. মহিউদ্দিন রুবেল, শেহরিন সালাম ঐশী, মো. নুরুল ইসলাম, সাইফুদ্দিন সিদ্দিকী সাগর এবং মো. রেজাউল আলম (মিরু)। চট্টগ্রাম থেকে পরিচালকরা হলেন- মোহাম্মদ মুছা, আমজাদ হোসেন চৌধুরী, এম আহসানুল হক, মোস্তফা সরোয়ার রিয়াদ, মোহাম্মদ রাকিব আল নাসের, গাজী মো. শহীদুল্লাহ এবং মো. আবছার হোসেন।
এস.এম.মান্নানের নেতৃত্বে সম্মিলিত পরিষদ, বিজিএমইএর ২০২৪-২৬ মেয়াদে পরিচালনা পর্ষদের নির্বাচনে ৩৫টি পদে ঢাকায় ২৬টি এবং চট্রগ্রামে ৯টি পদে জয়লাভ করে নিরঙ্কুশ বিজয় লাভ করে।

সেলাই মেশিন পেয়ে উচ্ছ্বসিত আরেক উপকারভোগী সানজিদা আক্তার বলেন, ‘আমি নিম্নবিত্ত পরিবারের মেয়ে। প্রশিক্ষণের মাধ্যমে আমরা সেলাই কাজে দক্ষ হয়েছি। এখন মেশিন হাতে পাওয়ার পর কাজ করে নিজেরা স্বাবলম্বী হতে পারব, পরিবারের হালও ধরতে পারব। বসুন্ধরা গ্রুপসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
২ দিন আগে
নূর নবী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের স্বাধীন ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। একই সঙ্গে ২০১৭ সালে যেসব শেয়ারহোল্ডারের মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল, তা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
২ দিন আগে
অর্থনীতি নানামুখী চাপে থাকায় এবং ব্যবসা-বাণিজ্য পরিস্থিতিরও তেমন ‘উন্নতি না মেলায়’ আগামী দুই বছর সময় ‘কঠিন’ যাবে বলে সতর্ক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে ব্যবসায় চাঙ্গা ভাব না এলেও এবং অর্থনীতি স্থিতিশীল না হওয়া সত্ত্বেও চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ সরকারি ব্যয় বৃদ্ধির বাজেট
২ দিন আগে
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছি
২ দিন আগে