শেখ মুজিবের ছবি ছাড়াই আসতে পারে নতুন ব্যাংকনোট

প্রতিবেদক, রাজনীতি ডটকম

শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়াই নতুন ডিজাইনের ব্যাংকনোট বাজারে আসতে পারে। অর্থ মন্ত্রণালয় থেকে সব মূল্যমানের ব্যাংকনোটের জন্য নতুন নকশার প্রস্তাব চেয়ে বাংলাদেশ ব্যাংককে একটি চিঠি পাঠানো হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর অর্থ বিভাগের উপসচিব স্বাক্ষরিত চিঠিতে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটির সুপারিশ চাওয়া হয়েছে। কমিটির প্রস্তাবের ভিত্তিতে যত দ্রুত সম্ভব মন্ত্রণালয়ে একটি চূড়ান্ত নকশার প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র জানায়, নতুন ডিজাইন প্রস্তুত করার জন্য প্রায় ৬ মাস সময় লাগবে, যেখানে প্রতিটি নোটের জন্য ৪টি ভিন্ন নকশা জমা দেওয়া হবে। এরপর নতুন নোট বাজারে চালু হতে প্রায় ২ বছর সময় লাগতে পারে। বর্তমান ব্যাংকনোটগুলো ধীরে ধীরে নতুন নোটের সঙ্গে প্রতিস্থাপিত হবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, সব ধরনের ব্যাংকনোট থেকে বঙ্গবন্ধুর ছবি মুছে ফেলার সম্ভাবনা রয়েছে। েবর্তমানে বাংলাদেশের সব কাগজের নোটে বঙ্গবন্ধুর ছবি রয়েছে, এমনকি ধাতব মুদ্রায়ও তার প্রতিকৃতি বহন করা হয়।

এদিকে নতুন ব্যাংকনোটের নকশা নিয়ে দেশের সাধারণ মানুষ এবং বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, সরকার ব্যাংকনোটে শেখ মুজিবের ছবি রাখতে চাইলে নতুন ডিজাইনের নোট ছাপানোর কোনো প্রয়োজন হতো না। নতুন ডিজাইন চেয়েছে মানে শেখ মুজিবের ছবি থাকবে না।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

শিবপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ

সেলাই মেশিন পেয়ে উচ্ছ্বসিত আরেক উপকারভোগী সানজিদা আক্তার বলেন, ‘আমি নিম্নবিত্ত পরিবারের মেয়ে। প্রশিক্ষণের মাধ্যমে আমরা সেলাই কাজে দক্ষ হয়েছি। এখন মেশিন হাতে পাওয়ার পর কাজ করে নিজেরা স্বাবলম্বী হতে পারব, পরিবারের হালও ধরতে পারব। বসুন্ধরা গ্রুপসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

২ দিন আগে

২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের দাবি

নূর নবী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের স্বাধীন ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। একই সঙ্গে ২০১৭ সালে যেসব শেয়ারহোল্ডারের মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল, তা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

২ দিন আগে

আগামী ২ বছর ‘কঠিন সময়’ যাবে: অর্থমন্ত্রী

অর্থনীতি নানামুখী চাপে থাকায় এবং ব্যবসা-বাণিজ্য পরিস্থিতিরও তেমন ‘উন্নতি না মেলায়’ আগামী দুই বছর সময় ‘কঠিন’ যাবে বলে সতর্ক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে ব্যবসায় চাঙ্গা ভাব না এলেও এবং অর্থনীতি স্থিতিশীল না হওয়া সত্ত্বেও চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ সরকারি ব্যয় বৃদ্ধির বাজেট

২ দিন আগে

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শেষে বিশ্ববাজারে কমেছে তেলের দাম

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছি

২ দিন আগে