প্রতিবেদক, রাজনীতি ডটকম

শেয়ারবাজারে টানা দরপতনে দিশেহারা হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। একদিন কিছু পয়েন্ট বাড়লে পরের দিন কমছে তার দ্বিগুণ। টানা এক মাসের বেশি সময় ধরে এমন দরপতনে ঈদটাই ভালোভাবে করতে পারবেন কিনা সেই শঙ্কায় রয়েছেন বিনিয়োগকারীরা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, পতন থামানোরও দৃশ্যমান কোনো উদ্যোগ নেই।
চলতি সপ্তাহের প্রথম কর্মদিবস বাজার কিছুটা ইতিবাচক ছিল। ওইদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছিল ৫১ পয়েন্ট। কিন্তু গতকাল সূচক কমেছে ৬৮ পয়েন্টে বেশি। আজ মঙ্গলবার (২ এপ্রিল) কমেছে প্রায় ২৩ পয়েন্ট। গত দুই দিনে ডিএসইর সূচক নেই ৯১ পয়েন্টের বেশি।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১১ ফেব্রুয়ারি ডিএসইর প্রধান সূচক ছিল ৬ হাজার ৪৪৭ পয়েন্ট। এরপর ৩০ কর্মদিবসের মাথায় সূচক ৬৮৫ পয়েন্ট হারিয়ে দাঁড়ায় ৫ হাজার ৭৬২ পয়েন্টে। এই ৩০ কর্মদিবসের মধ্যে মাত্র ৪ কর্মদিবস সূচক ইতিবাচক ছিল। বাকি ২৬ কর্মদিবসই সূচক লাগামহীন পতনে ছিল।
এরপর গত বৃহস্পতিবার ও রোববার সূচক কিছুটা বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীদের মনে কিছুটা আশার সঞ্চার হয়েছিল। তারা নতুন করে আশা বাঁধতে শুরুও করেছিল। কিন্তু গত সোমবার ও আজ মঙ্গলবার দুই দিনের পতনের ঝাপটায় তাদের সব আশা ধুলিস্যাৎ হয়ে গেছে। তারা এখন রীতিমতো বাক-শক্তিহীন। মুখ দিয়ে কোনো কথাও বের হচ্ছে না।
মঙ্গলবারের বাজার পর্যালোচনা
আজ মঙ্গলবার (০২ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৩৮ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৬.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ০১ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৬৭ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৪৬৮ কোটি ৮২ লাখ টাকার। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ১০১ কোটি ১৭ লাখ টাকা।
ডিএসইতে ৩৯০টি প্রতিষ্ঠানের ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ২৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
সিএসইতে ২০৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের। আগের দিন সিএসইতে ২১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছিল ৬২টির, কমেছিল ১৩৬টির এবং অপরিবর্তিত ছিল ১৮টি প্রতিষ্ঠানের।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে যাওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ার বিষয়ে আরও স্পষ্ট সংকেতের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য কমেছে। খবর জিও নিউজের।
২ দিন আগে
সেলাই মেশিন পেয়ে উচ্ছ্বসিত আরেক উপকারভোগী সানজিদা আক্তার বলেন, ‘আমি নিম্নবিত্ত পরিবারের মেয়ে। প্রশিক্ষণের মাধ্যমে আমরা সেলাই কাজে দক্ষ হয়েছি। এখন মেশিন হাতে পাওয়ার পর কাজ করে নিজেরা স্বাবলম্বী হতে পারব, পরিবারের হালও ধরতে পারব। বসুন্ধরা গ্রুপসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
২ দিন আগে
নূর নবী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের স্বাধীন ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। একই সঙ্গে ২০১৭ সালে যেসব শেয়ারহোল্ডারের মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল, তা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
২ দিন আগে
অর্থনীতি নানামুখী চাপে থাকায় এবং ব্যবসা-বাণিজ্য পরিস্থিতিরও তেমন ‘উন্নতি না মেলায়’ আগামী দুই বছর সময় ‘কঠিন’ যাবে বলে সতর্ক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে ব্যবসায় চাঙ্গা ভাব না এলেও এবং অর্থনীতি স্থিতিশীল না হওয়া সত্ত্বেও চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ সরকারি ব্যয় বৃদ্ধির বাজেট
২ দিন আগে