প্রতিবেদক, রাজনীতি ডটকম

হুন্ডি (আইনবহির্ভূতভাবে রেমিট্যান্স পাঠানো) সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান আবু আহমেদ।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপনের অংশ হিসেবে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আবু আহমেদ বলেন, ‘হুন্ডি মূলত বিদেশে ব্যাংকের যেসব শাখা রয়েছে সেখান থেকেই সবচেয়ে বেশি হয়ে থাকে। ব্যাংকের দুর্নীতিবাজ পরিচালকরা সেসব শাখায় প্রবাসীরা যে রেমিট্যান্স জমা দেয় সেগুলো আর দেশে পাঠায় না, তারা তাদের এজেন্টের মাধ্যমে দেশে দেশীয় মুদ্রা লেনদেন করে। এ জন্য এখন দুর্নীতিবাজ ব্যাংক পরিচালকদের সরিয়ে নীতিবান ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে।’
তিনি বলেন, ‘আইএমএফ আমাদের বছরে চার থেকে সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ দিয়ে থাকে। সেখানে শর্তের সঙ্গে শর্ত থাকে। এমনও শর্ত থাকে, যা দেশের সার্বিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। অথচ প্রবাসীরা বছরে ২১ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠাচ্ছে, কোনো শর্ত ছাড়াই। তাদের আগ্রহ ধরে রাখতে বর্তমান সরকারের উচিত হবে তাদের প্রণোদনার হার বাড়ানো।’
ছায়া সংসদে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
‘রেমিট্যান্স প্রবাহ বাড়াতে করণীয়’ ছায়া সংসদ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, রানার্সআপ হয়েছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছি
২ দিন আগে
প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা— দীর্ঘদিনের শ্রমবাজারকেন্দ্রিক বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এবার বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি ও প্রযুক্তি সহযোগিতার মতো নতুন ক্ষেত্রে আরও বিস্তৃত হবে।
৩ দিন আগে
সিপিডির নির্বাহী পরিচালক সতর্ক করে বলেন, সুস্পষ্ট জাতীয় কর্মসংস্থান কর্মসূচি ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়ন কঠিন হবে এবং তা কেবল রাজনৈতিক অঙ্গীকার হিসেবেই থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে।
৩ দিন আগে
সতর্কতামূলক এক বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তার ফলে ব্যাংকের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং গ্রাহকদের লেনদেনও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।
৩ দিন আগে