৪ জুলাই শুরু হচ্ছে জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী

বাসস

আগামী ৪ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী ‘প্রথম আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী বাংলাদেশ ২০২৪’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস আয়োজিত এই প্রদর্শনী ঢাকার কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) হল-২ পুস্পগুচ্ছে অনুষ্ঠিত হবে। প্রতিদিন বেলা ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকবে। এই প্রদর্শনীতে প্রবেশের জন্য কোন টিকিট লাগবে না।

আজ সোমবার বসুন্ধরা সিটির বাজুস কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাজুস সহ-সভাপতি সমিত ঘোষ অপু এ সব তথ্য তুলে ধরেন।

এ সময় অন্যান্যের মধ্যে বাজুস সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়, বাজুসের মুখপাত্র ও সাবেক সভাপতি এবং বাজুসের কার্যনির্বাহী সদস্য ডা. দিলীপ কুমার রায় সহ-সভাপতি সমিত ঘোষ অপু, বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেল, কেএনসি সার্ভিসেসের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রান্তি নাগভেকারসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জুয়েলারি শিল্পের উন্নয়ন ও নতুন নতুন শিল্প কারখানা স্থাপনে বিনিয়োগকারীদের উৎসাহিত করার জন্য এই আয়োজন জানিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্রদর্শনীর প্রতিপাদ্য বিষয় ‘গহনায় হোক প্রযুক্তির ছোঁয়া’। এ প্রদর্শনীতে অংশ নিচ্ছে ভারত, ইতালি, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, জার্মানী, চীন ও থাইল্যান্ড সহ বিশ্বের প্রায় ১০টি দেশের ৩০টি প্রতিষ্ঠান।

এই প্রদর্শনীর ফলে বিশ্বের আধুনিক মেশিনারিজের সাথে এই খাতের ব্যবসায়ীদের পরিচিতি ঘটবে। যার ফলে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক জুয়েলারী শিল্প কারখানা স্থাপনের সুযোগ সৃষ্টি হবে। নতুন নতুন শিল্প কারখানা স্থাপিত হলে জুয়েলারী শিল্পের বিকাশ ও রপ্তানির দুয়ার উন্মোচিত হবে। আমাদের দেশের কারিগর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ডিজাইনের গহনা তৈরি করতে সক্ষম হবে।

এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে ভারতের ৬টি প্রতিষ্ঠান- তিষা সিএনসি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, নিও ইন্সট্রুমেন্ট, সোলাংকি মেশিনারিজ ওয়ার্কস, ইরা কর্পোরেশন, কোয়ান্টাম ইকুইপমেন্ট, এ্যাকযেট সলিউশন, ইতালির ৩টি প্রতিষ্ঠান জেটিই, ফাষ্টি ও ওমপার, তুরস্কের ৩টি প্রতিষ্ঠান ওটেক, অরটেক ও গুভেনিস জুয়েলারি মোল্ড এন্ড মেশিন। জার্মানীর ফিশার, চীনের ডু ইট ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে ৫টি প্রতিষ্ঠান ড্রিমস ইন্সট্রুমেন্ট টেকনোলজী, বাংলাদেশ সাইন্টিফিক ইন্সট্রুমেন্ট কোম্পানী, এক্সপার্ট ইন্সট্রুমেন্ট, ট্র্যাস্ট, র‌্যার্টস বিডি।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

শিবপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ

সেলাই মেশিন পেয়ে উচ্ছ্বসিত আরেক উপকারভোগী সানজিদা আক্তার বলেন, ‘আমি নিম্নবিত্ত পরিবারের মেয়ে। প্রশিক্ষণের মাধ্যমে আমরা সেলাই কাজে দক্ষ হয়েছি। এখন মেশিন হাতে পাওয়ার পর কাজ করে নিজেরা স্বাবলম্বী হতে পারব, পরিবারের হালও ধরতে পারব। বসুন্ধরা গ্রুপসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

২ দিন আগে

২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের দাবি

নূর নবী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের স্বাধীন ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। একই সঙ্গে ২০১৭ সালে যেসব শেয়ারহোল্ডারের মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল, তা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

২ দিন আগে

আগামী ২ বছর ‘কঠিন সময়’ যাবে: অর্থমন্ত্রী

অর্থনীতি নানামুখী চাপে থাকায় এবং ব্যবসা-বাণিজ্য পরিস্থিতিরও তেমন ‘উন্নতি না মেলায়’ আগামী দুই বছর সময় ‘কঠিন’ যাবে বলে সতর্ক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে ব্যবসায় চাঙ্গা ভাব না এলেও এবং অর্থনীতি স্থিতিশীল না হওয়া সত্ত্বেও চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ সরকারি ব্যয় বৃদ্ধির বাজেট

২ দিন আগে

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শেষে বিশ্ববাজারে কমেছে তেলের দাম

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছি

২ দিন আগে