পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহায়তা দেবে বিশ্বব্যাংক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে বিশ্বব্যাংক সহায়তা দেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। একইসঙ্গে বিশ্বব্যাংকের কাছে পরিসংখ্যানগত তথ্যের স্বচ্ছতা ও জবাবদিহিতা তৈরি, কর আহরণে অটোমেশন চালু এবং আর্থিকখাত সংস্কারে সহায়তা চাওয়া হয়েছে বলে জানান সমাজকল্যাণ উপদেষ্টা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের সঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক সৌজন্য সাক্ষাৎ করেন। পরে উপদেষ্টা শারমীন এস মুরশিদ এ কথা জানান।

সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়ন, পরিবেশ, বন্যা মোকাবিলা এবং স্বাস্থ্যসেবায় বাংলাদেশেকে ঋণ সহায়তা বাড়ানোর জন্য এর কান্ট্রি ডিরেক্টরকে ধন্যবাদ জানিয়ে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, বিগত ১৫ বছরের অপশাসন থেকে ঘুরে দাঁড়াতে আমরা নতুন যাত্রার সূচনা করেছি। ধ্বংসাবশেষ থেকে আমাদের নতুন কাঠামো তৈরি করতে হচ্ছে। ছাত্রদের যে স্বপ্ন রয়েছে তা পূরণে মনোযোগ দিতে হবে।

পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে উপদেষ্টা বিশ্বব্যাংককে কারিগরি সহায়তার আহ্বান জানান।

তিনি বলেন, দুর্নীতিমুক্ত দেশ বির্নিমাণে বিশ্বব্যাংকের দক্ষতার প্রয়োজন। বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহায়তা করতে সম্মত হন।

উপদেষ্টা শারমীন মুরশিদ বলেন, জুলাইয়ে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেষ পর্যন্ত ছাত্র-জনতার অভ্যুত্থানে রূপ নেয়। এর ফলে ৫ আগস্টে পতন ঘটে হাসিনা সরকারের। এ আন্দোলনে প্রায় আটশ মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়।

এই আন্দোলনে নিহতের পরিবারগুলোকে সহায়তা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করেছে বলে জানান উপদেষ্টা শারমীন মুরশিদ।

আবদৌলায়ে সেক বলেন, বিশ্বব্যাংক চলতি অর্থবছরে বাংলাদেশকে সহজ শর্তে ঋণ এবং মঞ্জুরি দেবে। যত দ্রুত সম্ভব জরুরিভাবে আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে, এমন ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করতে চায় তারা।

আবদৌলায়ে সেক জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিহত সব শহীদদের স্মরণ করেন ও তাদের পরিবার-স্বজনদের প্রতি সমবেদনা জানান।

ঢাকার বিভিন্ন এলাকার দেয়ালে তরুণদের আঁকা গ্রাফিতি ও ম্যুরাল দেখে তিনি মুগ্ধ হয়েছেন এবং ছাত্রদের ক্ষমতায়ন করতে হবে বলে জানান আবদৌলায়ে সেক।

চলতি অর্থবছরে বিশ্বব্যাংক বাংলাদেশের জন্য দুইশ কোটি মার্কিন ডলারের নতুন অর্থায়ন করতে পারবে। বিশ্বব্যাংক বিদ্যমান সম্পর্ক জোরদার ও সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

শিবপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ

সেলাই মেশিন পেয়ে উচ্ছ্বসিত আরেক উপকারভোগী সানজিদা আক্তার বলেন, ‘আমি নিম্নবিত্ত পরিবারের মেয়ে। প্রশিক্ষণের মাধ্যমে আমরা সেলাই কাজে দক্ষ হয়েছি। এখন মেশিন হাতে পাওয়ার পর কাজ করে নিজেরা স্বাবলম্বী হতে পারব, পরিবারের হালও ধরতে পারব। বসুন্ধরা গ্রুপসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

২ দিন আগে

২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের দাবি

নূর নবী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের স্বাধীন ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। একই সঙ্গে ২০১৭ সালে যেসব শেয়ারহোল্ডারের মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল, তা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

২ দিন আগে

আগামী ২ বছর ‘কঠিন সময়’ যাবে: অর্থমন্ত্রী

অর্থনীতি নানামুখী চাপে থাকায় এবং ব্যবসা-বাণিজ্য পরিস্থিতিরও তেমন ‘উন্নতি না মেলায়’ আগামী দুই বছর সময় ‘কঠিন’ যাবে বলে সতর্ক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে ব্যবসায় চাঙ্গা ভাব না এলেও এবং অর্থনীতি স্থিতিশীল না হওয়া সত্ত্বেও চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ সরকারি ব্যয় বৃদ্ধির বাজেট

২ দিন আগে

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শেষে বিশ্ববাজারে কমেছে তেলের দাম

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছি

২ দিন আগে