প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে না এবং আগামীতেও কোনো প্রতিষ্ঠানের হিসাব জব্দ করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, কোনো ব্যাংক অতি উৎসাহিত হয়ে কোনো প্রতিষ্ঠানের হিসাব জব্দ করলেও করতে পারে, এটা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা নয়।
রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে আর্থিক খাতের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
তিনি বলেন, বিগত সরকারের সময়ে বাংলাদেশ ব্যাংকের গৃহীত পলিসিগুলো পর্যালোচনা করা হবে। কোন পলিসি বিশেষ কোনো গোষ্ঠীকে দেওয়ার জন্য করা হয়েছে, এমন বুঝতে পারলে সেগুলো বাতিল করা হবে।
আগে রিজার্ভ থেকে প্রতি মাসে এক দশমিক এক বিলিয়ন ডলার কমতো। এখন সেটা কমছে না, বরং বাড়ছে। প্রবাসী আয় বেশি আসা ও ব্যাংকগুলোতে তারল্য বৃদ্ধির ফলে এটা হয়েছে বলে জানান গভর্নর।
আহসান এইচ মনসুর বলেন, এস আলমের সম্পত্তি ও প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি বা হস্তান্তর করা যাবে না। আগেও এ বিষয়ে কথা বলা হয়েছিল। এরপরও কেউ কিনলে সে তার নিজ দায়িত্বে কিনবে।
আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই উল্লেখ করে গভর্নর বলেন, ডিপোজিট ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাবদ যে টাকা রাখা হয়েছে, এতে ব্যাংক খাতের মোট আমানতকারীর ৯৫ ভাগ গ্রাহকের আমানত ফেরত দেওয়া সম্ভব হবে; যাদের আমানত দুই লাখ পরিমাণের।
তিনি বলেন, আগে ডিপোজিট ইন্স্যুরেন্স কাভারেজ ছিল এক লাখ টাকা, এখন তা বাড়িয়ে দুই লাখ টাকা করা হচ্ছে। কোনো ব্যাংক দেউলিয়া হয়ে গেলে ওই ব্যাংকের ২ লাখ টাকা পর্যন্ত আমানত আছে, এমন গ্রাহকের আমানত ফিরিয়ে দেওয়া হবে।
দুর্বল ব্যাংকগুলো সম্পর্কে গভর্নর বলেন, এখন প্রতিদিন এসব ব্যাংকের প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে। ব্যাংকগুলোর কোথায় সমস্যা, কোথায় অসুবিধা সবগুলো দেখা হচ্ছে এবং প্রতিদিনই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সেলাই মেশিন পেয়ে উচ্ছ্বসিত আরেক উপকারভোগী সানজিদা আক্তার বলেন, ‘আমি নিম্নবিত্ত পরিবারের মেয়ে। প্রশিক্ষণের মাধ্যমে আমরা সেলাই কাজে দক্ষ হয়েছি। এখন মেশিন হাতে পাওয়ার পর কাজ করে নিজেরা স্বাবলম্বী হতে পারব, পরিবারের হালও ধরতে পারব। বসুন্ধরা গ্রুপসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
২ দিন আগে
নূর নবী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের স্বাধীন ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। একই সঙ্গে ২০১৭ সালে যেসব শেয়ারহোল্ডারের মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল, তা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
২ দিন আগে
অর্থনীতি নানামুখী চাপে থাকায় এবং ব্যবসা-বাণিজ্য পরিস্থিতিরও তেমন ‘উন্নতি না মেলায়’ আগামী দুই বছর সময় ‘কঠিন’ যাবে বলে সতর্ক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে ব্যবসায় চাঙ্গা ভাব না এলেও এবং অর্থনীতি স্থিতিশীল না হওয়া সত্ত্বেও চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ সরকারি ব্যয় বৃদ্ধির বাজেট
২ দিন আগে
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছি
২ দিন আগে