প্রতিবেদক, রাজনীতি ডটকম

পেনশনার সঞ্চয়পত্রের মুনাফা ত্রৈমাসিকের পরিবর্তে প্রতি মাসে দেওয়ার বিধান করেছে সরকার। একইসঙ্গে ‘জাতীয় সঞ্চয় স্কিম’-এর আওতাভুক্ত ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের মতো ‘ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড’-এ বিনিয়োগের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করে নিয়েছে সরকার।
রোববার (৩ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। উপসচিব মকিমা বেগম এতে সই করেছেন। আগামী ১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশি মালিকানাধীন শিপিং না এয়ার ওয়েজ কোম্পানির বিদেশস্থ অফিসে চাকরিরত অনিবাসী বাংলাদেশি মেরিনার, পাইলট ও কেবিনক্রুদের নিজ নামে বাংলাদেশে কোনো তফসিলি ব্যাংকের অথোরাইজড ডিলার (এডি) শাখায় বৈদেশিক মুদ্রা (এফসি) হিসাব থাকলে উক্ত এফসি অ্যাকাউন্টে পাওয়া রেমিট্যান্স দ্বারা ‘ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড’-এ বিনিয়োগ করার সুযোগ পাবে।
এছাড়া ‘পেনশনার সঞ্চয়পত্র’-এ বিদ্যমান ত্রৈমাসিক ভিত্তিতে মুনাফা দেওয়ার পরিবর্তে মাসিক ভিত্তিতে মুনাফা দেওয়া হবে।
স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগ সুবিধা চালুর বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে- তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের ক্ষেত্রে শুধুমাত্র মূল বিনিয়োগ করা অর্থ স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগ সুবিধা পাবে। ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র ও ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাবের ক্ষেত্রে মুনাফাসহ মূল বিনিয়োগ করা অর্থ পুনঃবিনিয়োগ সুবিধা পাবে।
ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডের ক্ষেত্রে একবার পাওয়া রেমিট্যান্সের অর্থ দ্বারা এক মেয়াদে বিনিয়োগ ও পরপর সর্বোচ্চ দুই মেয়াদের জন্য পুনঃবিনিয়োগ সুবিধা দেওয়া যাবে। ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের ক্ষেত্রে একবার পাওয়া রেমিট্যান্সের অর্থ দ্বারা এক মেয়াদে বিনিয়োগ ও পরপর সর্বোচ্চ চার মেয়াদের জন্য পুনঃবিনিয়োগ সুবিধা দেওয়া যাবে।
এছাড়া ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়োগ ও পুনঃবিনিয়োগর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর পুনরায় বিনিয়োগ করতে হলে নতুন করে রেমিট্যান্স এনে সম্পূর্ণ নতুনভাবে বিনিয়োগ করতে পারিবেন এবং জাতীয় সঞ্চয় স্কিম স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগের ক্ষেত্রে, পুনঃবিনিয়োগের তারিখ থেকে বিনিয়োগের ঊর্ধ্বসীমা প্রযোজ্য হবে।

নূর নবী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের স্বাধীন ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। একই সঙ্গে ২০১৭ সালে যেসব শেয়ারহোল্ডারের মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল, তা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
২ দিন আগে
অর্থনীতি নানামুখী চাপে থাকায় এবং ব্যবসা-বাণিজ্য পরিস্থিতিরও তেমন ‘উন্নতি না মেলায়’ আগামী দুই বছর সময় ‘কঠিন’ যাবে বলে সতর্ক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে ব্যবসায় চাঙ্গা ভাব না এলেও এবং অর্থনীতি স্থিতিশীল না হওয়া সত্ত্বেও চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ সরকারি ব্যয় বৃদ্ধির বাজেট
২ দিন আগে
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছি
২ দিন আগে
প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা— দীর্ঘদিনের শ্রমবাজারকেন্দ্রিক বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এবার বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি ও প্রযুক্তি সহযোগিতার মতো নতুন ক্ষেত্রে আরও বিস্তৃত হবে।
৩ দিন আগে