জাপানি প্রকল্পে অর্থায়ন অব্যাহত থাকবে: অর্থ উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশে চলমান জাপানি প্রকল্পগুলোতে অর্থায়ন অব্যাহত থাকবে বলে জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, তাদের (জাপান) ব্যাপারে কোনো প্রশ্ন নেই, দ্বিধাদ্বন্দ্ব নেই। বরং ভবিষ্যতে জন্য ওরা আরও প্রজেক্ট নিয়ে নেগোসিয়েশন করবে।

সোমবার (১৯ আগস্ট) জাপানি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে সাক্ষাৎ শেষে অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এ তথ্য জানান।

সালেহউদ্দিন আহমেদ বলেন, জাপান বাংলাদেশের উন্নয়নের বড় অংশীদার। তারা এত দিন মূলত প্রকল্প সহায়তা দিয়েছে। দেশটির সহায়তায় চলা প্রকল্পগুলো বন্ধ হবে না বলে আশ্বাস দিয়েছেন জাপানি রাষ্ট্রদূত।

স্থবির প্রকল্পে অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, জাপান বাংলাদেশে ব্যবসার পরিবেশের সংস্কার চায়। সেটি করা হবে।

জাপানের কাছে বাজেট সহায়তা চাওয়া হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, আমি বলেছি বাজেট সাপোর্ট আমাদের দরকার, টাকা-পয়সা দরকার। ওরা বলেছে- এটা গ্লোবাল কন্টেক্স, বাট দে হ্যাভ নোটেড ডাউন। দে উইল টক উইথ দ্য অথরিটি। জাপানের ব্যাপারে আমরা অত্যন্ত পজিটিভ পেয়েছি, তাদের ব্যাপারে আর কোনো প্রশ্ন নেই, দ্বিধাদ্বন্দ্ব নেই।

তিনি আরও বলেন, জাপান কিছু কিছু সংস্কারের বিষয়ে প্রশ্ন করেছে ব্যাংকিং সেক্টর, এনবিআর, কাস্টমস। ওরা চাচ্ছে ব্যবসার পরিবেশ। আমি বলেছি এগুলো ইমিডিয়েটলি সংস্কারের ব্যাপার আছে। ভবিষ্যতের ব্যাপারে আমি বলেছি তোমরা এখন যা দিচ্ছ অত্যন্ত ভালো। কিন্তু আমি মনে করি তোমরা সাহায্য বাড়াবে। তখন বলল- আমাদের গ্লোবাল কন্টেস্টে আছে, তোমার রিকোয়েস্ট আমরা কনভে করব।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

শিবপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ

সেলাই মেশিন পেয়ে উচ্ছ্বসিত আরেক উপকারভোগী সানজিদা আক্তার বলেন, ‘আমি নিম্নবিত্ত পরিবারের মেয়ে। প্রশিক্ষণের মাধ্যমে আমরা সেলাই কাজে দক্ষ হয়েছি। এখন মেশিন হাতে পাওয়ার পর কাজ করে নিজেরা স্বাবলম্বী হতে পারব, পরিবারের হালও ধরতে পারব। বসুন্ধরা গ্রুপসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

২ দিন আগে

২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের দাবি

নূর নবী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের স্বাধীন ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। একই সঙ্গে ২০১৭ সালে যেসব শেয়ারহোল্ডারের মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল, তা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

২ দিন আগে

আগামী ২ বছর ‘কঠিন সময়’ যাবে: অর্থমন্ত্রী

অর্থনীতি নানামুখী চাপে থাকায় এবং ব্যবসা-বাণিজ্য পরিস্থিতিরও তেমন ‘উন্নতি না মেলায়’ আগামী দুই বছর সময় ‘কঠিন’ যাবে বলে সতর্ক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে ব্যবসায় চাঙ্গা ভাব না এলেও এবং অর্থনীতি স্থিতিশীল না হওয়া সত্ত্বেও চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ সরকারি ব্যয় বৃদ্ধির বাজেট

২ দিন আগে

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শেষে বিশ্ববাজারে কমেছে তেলের দাম

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছি

২ দিন আগে