তিতাস গ্যাস এমডির চুক্তি বাতিল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চুক্তি ভিত্তিক নিয়োগ পাওয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লার চুক্তি বাতিল করা হয়েছে। ২০২৩ সালের ২৪ আগস্ট ১ বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন তিনি।

সোমবার (৯ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লাহ ২০২১ সালে প্রথম এক বছরের জন্য চুক্তিভিক্তিক নিয়োগ পান। চুক্তির মেয়ার শেষ হলে দ্বিতীয় দফায় আরও এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। সেই মেয়াদ শেষ হওয়ার প্রায় দেড় মাস আগেই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ তাকে আবারও এক বছরের জন্য নিয়োগ প্রদান করে।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) শর্তের কারণে এতোদিন চুক্তি ভিত্তিক নিয়োগ দিতে বাধ্য ছিল সরকার। চলতি বছরে চুক্তিভিত্তিক নিয়োগের শর্ত শিথিল করে চুক্তির পাশাপাশি পদোন্নতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। গত ৯ জুলাই ৮৩৬ তম বোর্ডসভায় তোলা হলে চুক্তির পাশাপাশি পদোন্নতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

ঢাকা ক্লিন ফুয়েল প্রকল্প নামে একটি প্রকল্প নেওয়া হয় ২০০৩ সালে। ওই প্রকল্পে অর্থায়ন করে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও নরডিক ডেভেলপমেন্ট ফান্ড (এনডিএফ)। প্রকল্পটির সঙ্গে যুক্ত ছিল তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (টিজিটিডিসিএল), গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি (আরপিজিসিএল)। আরপিজিসিএফ অংশে ছিল ঢাকায় ২৬টি সিএনজি রিফুয়েলিং স্টেশন স্থাপন, ৫ হাজার পেট্রোল চালিত যানবাহনের সিএনজি রূপান্তর, ৬ হাজার সিএনজি সিলিন্ডার আমদানি। যানবাহন সিএনজি রূপান্তরকরণের কারখানা ও সিএনজি চালিত বাস ও ফোরস্ট্রোক বেবীট্রেক্সী আমদানি। একইভাবে তিতাস গ্যাস ও জিটিসিএল অংশেও প্রকল্প ছিল।

সেই প্রকল্পে এডিবির শর্তছিল কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক (অর্থ) ও পরিচালক (অপরেশন) চুক্তি ভিত্তিক নিয়োগ দিতে হবে। প্রকল্পে অর্থায়ন নিশ্চিত করার জন্য ওই তিনটি কোম্পানিতে ৩টি পদে চুক্তি ভিত্তিক নিয়োগের শর্ত কার‌্যকর করা হয়। সেই ক্লিন ফুয়েল প্রকল্পের সমাপ্তির পরও কেটে গেছে এক যুগের বেশি সময়। তারপরও সেই ধারা অব্যাহত রাখা হয়েছে।

কোম্পানিটির শীর্ষ ৩ পদে চুক্তিভিত্তিক নিয়োগের কারণে এক ধরণের অস্বস্তি ও অসন্তোষ রয়েছে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। তারা মনে করেন, বাইরে থেকে কর্মকর্তা হায়ার করায় যোগ্য ও সিনিয়র কর্মকর্তারা বঞ্চিত হচ্ছেন, কর্মকর্তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। এতে কোম্পানির সেবার মান কমে যাচ্ছে। আবার বাইরে থেকে যাদের এনে বসানো হচ্ছে তারা অনেক সময় কোম্পানির স্বার্থ দেখছেন না। কাঙ্খিত সেবা প্রদানের জন্য এই পদ্ধতি বাতিলের দাবী জানিয়ে আসছেন তারা।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

শিবপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ

সেলাই মেশিন পেয়ে উচ্ছ্বসিত আরেক উপকারভোগী সানজিদা আক্তার বলেন, ‘আমি নিম্নবিত্ত পরিবারের মেয়ে। প্রশিক্ষণের মাধ্যমে আমরা সেলাই কাজে দক্ষ হয়েছি। এখন মেশিন হাতে পাওয়ার পর কাজ করে নিজেরা স্বাবলম্বী হতে পারব, পরিবারের হালও ধরতে পারব। বসুন্ধরা গ্রুপসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

২ দিন আগে

২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের দাবি

নূর নবী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের স্বাধীন ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। একই সঙ্গে ২০১৭ সালে যেসব শেয়ারহোল্ডারের মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল, তা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

২ দিন আগে

আগামী ২ বছর ‘কঠিন সময়’ যাবে: অর্থমন্ত্রী

অর্থনীতি নানামুখী চাপে থাকায় এবং ব্যবসা-বাণিজ্য পরিস্থিতিরও তেমন ‘উন্নতি না মেলায়’ আগামী দুই বছর সময় ‘কঠিন’ যাবে বলে সতর্ক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে ব্যবসায় চাঙ্গা ভাব না এলেও এবং অর্থনীতি স্থিতিশীল না হওয়া সত্ত্বেও চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ সরকারি ব্যয় বৃদ্ধির বাজেট

২ দিন আগে

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শেষে বিশ্ববাজারে কমেছে তেলের দাম

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছি

২ দিন আগে