প্রতিবেদক, রাজনীতি ডটকম

রমজান মাসে কোনো পণ্যের সংকট হবে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেছেন, বাজার নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে কাজ করছে সরকার। শুক্রবার সকালে টাঙ্গাইলের দেলদুয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভারত আমাদের পেঁয়াজ ও চিনি সরবরাহের জন্য সম্মত হয়েছে৷ খাদ্যমন্ত্রী বলেছেন- চালের কোনো সংকট নেই৷ আমাদের প্রায় ১৭ লাখ টনের বেশি চালের মজুদ রয়েছে। কৃষিমন্ত্রী বলেছেন আমনের আবাদ ভালো হয়েছে। ভারতসহ অন্যান্য পার্শ্ববর্তী দেশ থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিরবচ্ছিন্ন সরবরাহ রাখতে আমরা কাজ করব।
প্রতিমন্ত্রী বলেন, খাতুনগঞ্জ ব্যবসায়ীরা আমাকে বলেছেন, জাহাজ ও মিলের মালিক দুই-চারজন আছে৷ তারা যেন এককভাবে বাজার নিয়ন্ত্রণ না করতে পারে যে জন্য আমরা ব্যবস্থা করব। খাতুনগঞ্জ, মৌলভীবাজার, বাদামতলীসহ হোলসেল মার্কেট রয়েছে তারাও যেন পণ্য আমদানি করে সরবরাহ ঠিক রাখতে পারে আমরা ব্যবস্থা করব৷ যেন দুই, চার, দশটা কোম্পানির কাছে আমাদের পুরো সরবরাহ ব্যবস্থা জিম্মি হয়ে না থাকে৷ আমাদের টিসিবি একটা উল্লেখযোগ্য ব্যবস্থা নেবে৷
দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সহসভাপতি এস প্রতাপ মুকুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ প্রমুখ।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে যাওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ার বিষয়ে আরও স্পষ্ট সংকেতের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য কমেছে। খবর জিও নিউজের।
২ দিন আগে
সেলাই মেশিন পেয়ে উচ্ছ্বসিত আরেক উপকারভোগী সানজিদা আক্তার বলেন, ‘আমি নিম্নবিত্ত পরিবারের মেয়ে। প্রশিক্ষণের মাধ্যমে আমরা সেলাই কাজে দক্ষ হয়েছি। এখন মেশিন হাতে পাওয়ার পর কাজ করে নিজেরা স্বাবলম্বী হতে পারব, পরিবারের হালও ধরতে পারব। বসুন্ধরা গ্রুপসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
২ দিন আগে
নূর নবী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের স্বাধীন ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। একই সঙ্গে ২০১৭ সালে যেসব শেয়ারহোল্ডারের মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল, তা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
২ দিন আগে
অর্থনীতি নানামুখী চাপে থাকায় এবং ব্যবসা-বাণিজ্য পরিস্থিতিরও তেমন ‘উন্নতি না মেলায়’ আগামী দুই বছর সময় ‘কঠিন’ যাবে বলে সতর্ক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে ব্যবসায় চাঙ্গা ভাব না এলেও এবং অর্থনীতি স্থিতিশীল না হওয়া সত্ত্বেও চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ সরকারি ব্যয় বৃদ্ধির বাজেট
২ দিন আগে