প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকার সতর্কভাবে খরচ করছে। পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা। এমন পরিস্থিতিতে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার অন্তত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য অনুসারে, চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকার খরচ করেছে ১৩ হাজার ২১৫ কোটি টাকা। এটি এডিপি বরাদ্দের চার দশমিক ৭৫ শতাংশ।
গত অর্থবছরের একই সময়ে উন্নয়ন খরচের পরিমাণ ছিল ২০ হাজার ৬০৯ কোটি টাকা। এটি বাস্তবায়নের সাড়ে সাত শতাংশ।
২০১৯-২০ অর্থবছরে মহামারির মধ্যেও একই সময়ে এই হার ছিল আট শতাংশের বেশি।
গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বিদেশি ঠিকাদাররা দেশ ছাড়ার পর এডিপির অনেক প্রকল্প বন্ধ হয়ে যাওয়াকে এর কারণ বলে মনে করছেন পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা।
এ ছাড়া অন্তর্বর্তী সরকার বিদ্যমান প্রকল্পগুলোর গুরুত্ব পর্যালোচনায় ধীরগতিতে এগোচ্ছে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের রিসার্চ ফেলো মুনতাসীর কামাল মনে করেন, জুলাই ও আগস্টে রাজনৈতিক অস্থিরতার কারণে সম্পদের অভাব ও উন্নয়নকাজ ব্যাহত হওয়ায় এডিপির সামগ্রিক বাস্তবায়নের হার ধীর হয়েছে।
তিনি বলেন, গত তিন মাসে প্রশাসনে ব্যাপক রদবদল হয়েছে। এটি সামগ্রিক বাস্তবায়নের হার কমিয়ে দিতে পারে।
এ ছাড়াও, রাজনৈতিক পরিস্থিতিতে অনেক ঠিকাদার এখন পলাতক।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক কেএএস মুর্শিদ বলেন, পরিস্থিতি স্থিতিশীল হলে এর উন্নতি হতে পারে। মূল কারণগুলোর দিকে মনোযোগ দিতে হবে। আমরা প্রতি বছর এডিপি বাস্তবায়নের কম হার দেখতে পাই।
প্রকল্প পরিচালক নিয়োগের প্রক্রিয়াসহ সরকারি প্রকল্পে দেরি হওয়ার অন্যান্য কারণ তুলে ধরে তিনি আরও বলেন, সম্ভাব্যতা যাচাইয়ের অভাবে প্রকল্প বাস্তবায়নে প্রায়ই সমস্যায় পড়তে হয়। অনেক প্রকল্প রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ব্যক্তি স্বার্থ দ্বারা পরিচালিত। এ থেকে বের হতে না পারলে এডিপি বাস্তবায়নে গতি আসবে না। এর সুবিধা পাওয়া যাবে না।
অর্থনীতিকে চাঙ্গা করতে ও টেকসই উন্নয়নে কৌশল প্রণয়নে পরিকল্পনা মন্ত্রণালয় সম্প্রতি কেএএস মুরশিদের নেতৃত্বে ১২ সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়েছে।
তিনি বলেন, আলোচনার জন্য আইএমইডির সঙ্গে বসবো। প্রকৃত সমস্যা খুঁজে বের করার চেষ্টা করবো।
এডিপি বাস্তবায়নের হার বাস্তব পরিস্থিতিকে যথাযথভাবে তুলে ধরে না বলেও মনে করেন তিনি। বলেন, প্রকল্পের ধরন দেখতে হবে। কখনো তুলনামূলকভবে অনেক কম গুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত শেষ হয়। এটি সামগ্রিক বাস্তবায়নের হার বাড়িয়ে দেয়।
অর্থনীতিতে এর সার্বিক প্রভাব সম্পর্কে মুনতাসীর কামাল বলেন, প্রকল্প বাস্তবায়নের সঙ্গে অনেক নির্মাণ প্রতিষ্ঠান, পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও শ্রমিকের রুটিরুজি জড়িত। ধীরগতির বাস্তবায়নের প্রভাব সামগ্রিকভাবে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি মোট দেশজ উৎপাদনের হিসাব-নিকাশেও প্রভাব ফেলে।
এডিপি বাস্তবায়ন হার কম হলে অর্থনীতিতে তাৎক্ষণিক প্রভাব পড়ে না বলেও মনে করেন তিনি।
তার আশঙ্কা, প্রকল্পে অর্থায়নের জন্য ব্যাংক থেকে সরকার ঋণ নেওয়ায় জনগণের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বেসরকারি খাতের বিকাশ বন্ধ করে দিতে পারে। যেহেতু ঋণের বিষয় আছে তাই আমরা কীভাবে প্রকল্পের টাকা জোগাড় করবো, তা গুরুত্বপূর্ণ।
গতকাল সোমবার পরিকল্পনা কমিশনের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রকল্পের গুরুত্বকে অগ্রাধিকার দিয়ে কাজ করছি। কোন প্রকল্প চলবে সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

নূর নবী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের স্বাধীন ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। একই সঙ্গে ২০১৭ সালে যেসব শেয়ারহোল্ডারের মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল, তা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
২ দিন আগে
অর্থনীতি নানামুখী চাপে থাকায় এবং ব্যবসা-বাণিজ্য পরিস্থিতিরও তেমন ‘উন্নতি না মেলায়’ আগামী দুই বছর সময় ‘কঠিন’ যাবে বলে সতর্ক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে ব্যবসায় চাঙ্গা ভাব না এলেও এবং অর্থনীতি স্থিতিশীল না হওয়া সত্ত্বেও চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ সরকারি ব্যয় বৃদ্ধির বাজেট
২ দিন আগে
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছি
২ দিন আগে
প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা— দীর্ঘদিনের শ্রমবাজারকেন্দ্রিক বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এবার বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি ও প্রযুক্তি সহযোগিতার মতো নতুন ক্ষেত্রে আরও বিস্তৃত হবে।
৩ দিন আগে