জুলাইয়ে রেমিট্যান্সে বড় ধাক্কা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের কারণে জুলাই মাসে প্রবাসী আয়ে মারাত্মক প্রভাব পড়েছে। দুই সপ্তাহে ধাক্কায় প্রবাসী আয় অর্ধেকে নেমে আসে তবে মাসের শেষ চারদিনে প্রবাসী আয় একটু বাড়ে।

বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয়ের হাল নাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (১ আগস্ট) এ তথ্য প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।

তথ্য বলছে, বিদায়ী জুলাই মাসের ১৩দিন দিনে যে প্রবাসী আয় আসে, দেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন তীব্রতার মধ্যে দুই সপ্তাহে প্রবাসী আয় অর্ধেকে নেমে আসে। মাসের ২৭ জুলাই পযর্ন্ত প্রবাসী আয় আসে ১৫৬ কোটি ৭৪ লাখ ৬০ হাজার ডলার। মাসের শেষ চার দিনে ২৮ থেকে ৩১ জুলাই পযর্ন্ত প্রবাসী আয় আসে ৩৪ কোটি ১৫ লাখ ৪০ হাজার ডলার। পুরো জুলাই মাসে প্রবাসী আয় আসে ১৯০ কোটি ৯০ লাখ ডলার।

এ তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, মাসের প্রথম ২৭ দিনে প্রতিদিন প্রবাসী আয় আসে ৫ কোটি ৮০ লাখ ৫৪ হাজার ৭৪ ডলার। শেষ চারদিন ২৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত চারদিনে প্রতিদিন প্রবাসী আয় আসে ৮ কোটি ৫৩ লাথ ৮৫ হাজার ডলার।

কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে দেশে অস্থিরতা কমে আসার প্রেক্ষাপটে শেষের দিকে প্রবাসী আয় কিছুটা বাড়লেও গত বছরের জুলাই ও আগের মাস জুনের তুলনায় কমেছে প্রবাসী আয়।

২০২৩ সালের একই মাস জুলাইয়ের চেয়ে চলতি বছরের জুলাইয়ে প্রবাসী আয় ছয় কোটি ৪০ হাজার ডলার কম। ২০২৩ সালের জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল ১৯৭ কোটি ৩০ লাখ ডলার। আর আগের মাস জুনে প্রবাসী আয় এসেছিল ২৫৪ কোটি ১৬ লাখ ৫০ হাজার ডলার।

সদ্য বিদায়ী মাস জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রবাসী আয়ে যে ক্ষত তৈরি হয়েছে, মাসের শেষের দিকে এ ক্ষত একটু প্রশমিত হলেও চিহ্নটা এখনো স্পষ্ট।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

শিবপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ

সেলাই মেশিন পেয়ে উচ্ছ্বসিত আরেক উপকারভোগী সানজিদা আক্তার বলেন, ‘আমি নিম্নবিত্ত পরিবারের মেয়ে। প্রশিক্ষণের মাধ্যমে আমরা সেলাই কাজে দক্ষ হয়েছি। এখন মেশিন হাতে পাওয়ার পর কাজ করে নিজেরা স্বাবলম্বী হতে পারব, পরিবারের হালও ধরতে পারব। বসুন্ধরা গ্রুপসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

২ দিন আগে

২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের দাবি

নূর নবী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের স্বাধীন ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। একই সঙ্গে ২০১৭ সালে যেসব শেয়ারহোল্ডারের মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল, তা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

২ দিন আগে

আগামী ২ বছর ‘কঠিন সময়’ যাবে: অর্থমন্ত্রী

অর্থনীতি নানামুখী চাপে থাকায় এবং ব্যবসা-বাণিজ্য পরিস্থিতিরও তেমন ‘উন্নতি না মেলায়’ আগামী দুই বছর সময় ‘কঠিন’ যাবে বলে সতর্ক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে ব্যবসায় চাঙ্গা ভাব না এলেও এবং অর্থনীতি স্থিতিশীল না হওয়া সত্ত্বেও চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ সরকারি ব্যয় বৃদ্ধির বাজেট

২ দিন আগে

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শেষে বিশ্ববাজারে কমেছে তেলের দাম

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছি

২ দিন আগে