বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে দেশে এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ২০ বিলিয়ন ডলার বা দুই হাজার ৮১ লাখ ৭০ হাজার ডলার। একই সময়ে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভের পরিমাণ ২৫.৭২ বিলিয়ন ডলার বা দুই হাজার ৫৭২ কোটি ৮৮ লাখ ডলার ২০ হাজার ডলার।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

জানা যায়, আগের মাস ৮ অক্টোবরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল এক হাজার ৯৮২ কোটি ৬৭ লাখ ২০ হাজার ডলার।

সে হিসাবে এক মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ১৮ কোটি ১৪ লাখ ৫০ হাজার কোটি টাকা। তবে ব্যবহারযোগ্য নিট রিজার্ভের পরিমাণ ১৫ বিলিয়ন ডলারের কাছাকাছি।

অবশ্য দুই-এক দিনের মধ্যে প্রায় দেড় বিলিয়ন ডলার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধ করতে হবে। এরপর রিজার্ভের পরিমাণ ১৯ বিলিয়ন ডলারের নিচে নেমে আসবে।

সম্প্রতি আমদানি ব্যয় কমে আসা ও প্রবাস আয়ের ইতিবাচক ধারা অব্যাহত থাকার কারণে ইতিবাচক প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে।

প্রবাস আয় বৃদ্ধি পেলে বাণিজ্যিক ব্যাংককে আর বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হতে হয় না। বরং প্রবাস আয় সংগ্রহকারী ব্যাংকগুলোকে রেমিট্যান্সের নির্দিষ্ট পরিমাণ বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি করতে হয়। বৈদেশিক ঋণ, সহায়তা, বিনিয়োগের ডলার বাংলাদেশ ব্যাংকে জমা হয়।

আবার রপ্তানি আয়ও রিজার্ভের অংশ। রপ্তানি আয় বাদে রিজার্ভের সব উৎসে ইতিবাচক ধারা অব্যাহত আছে। যে কারণে রিজার্ভের হ্রাসের হার কিছুটা কমেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা বলেন, ‘বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটি প্রবহমান ধারা। কমবে আবার বাড়বে। তবে এখন বৈদেশিক মুদ্রার জোগান ইতিবাচক ধারাতে আছে। ফলে রিজার্ভ এখন আর কমবে না।’

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের দাবি

নূর নবী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের স্বাধীন ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। একই সঙ্গে ২০১৭ সালে যেসব শেয়ারহোল্ডারের মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল, তা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

২ দিন আগে

আগামী ২ বছর ‘কঠিন সময়’ যাবে: অর্থমন্ত্রী

অর্থনীতি নানামুখী চাপে থাকায় এবং ব্যবসা-বাণিজ্য পরিস্থিতিরও তেমন ‘উন্নতি না মেলায়’ আগামী দুই বছর সময় ‘কঠিন’ যাবে বলে সতর্ক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে ব্যবসায় চাঙ্গা ভাব না এলেও এবং অর্থনীতি স্থিতিশীল না হওয়া সত্ত্বেও চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ সরকারি ব্যয় বৃদ্ধির বাজেট

২ দিন আগে

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শেষে বিশ্ববাজারে কমেছে তেলের দাম

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছি

২ দিন আগে

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে বাণিজ্য-বিনিয়োগ ও শ্রমবাজার নিয়ে নতুন প্রত্যাশা

প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা— দীর্ঘদিনের শ্রমবাজারকেন্দ্রিক বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এবার বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি ও প্রযুক্তি সহযোগিতার মতো নতুন ক্ষেত্রে আরও বিস্তৃত হবে।

৩ দিন আগে