পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা দেবে আইএমএফ

ডেস্ক, রাজনীতি ডটকম

পাচার হওয়া অর্থ ফেরাতে সদস্য দেশগুলোকে সহায়তা দেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ।স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভা শুরু হয়েছে।এতে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জিওরগিভা শ্রীলঙ্কার উদাহরণ দিয়ে বলেছেন, দেশটিতে সাম্প্রতিক দুর্নীতি বিরোধী অভিযানে সাফল্য তাদেরকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। প্রতিবেশি সদস্য দেশগুলোতে নীতি নির্ধারকদের সঙ্গে শ্রীলঙ্কার অভিজ্ঞতা শেয়ার করার উদ্যোগ নেয়ার কথাও বলেন তিনি

বিশ্বব্যাংক গ্রুপের সপ্তাহব্যাপী সম্মেলনের ১ম দিনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফের) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিয়ানো জর্জিয়েবা। আলোচনায় বারবার উঠে আসে বাংলাদেশের প্রতিবেশি শ্রীলঙ্কার কথা। দেশটিতে রাজাপাকসে সরকারের দুর্নীতি, উচ্চ মূল্যস্ফীতি, সরকার পতন এবং অর্থনীতির দেউলিয়া দশা নিয়ে কথা বলেন আলোচকরা।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিয়ানো জর্জিয়েবা বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল এবং কম আয়ের দেশে সংখ্যার বিচারে মূল্যস্ফীতি কমাটাই সব নয়। অন্য অনেক ফ্যাক্টর কাজ করে।

উল্লেখ্য, আইএমএফএর সঙ্গে বাংলাদেশের এই মুহুর্তে ৪.৭ বিলিয়ন ডলারের একটি ঋণ কর্মসূচি চলমান রয়েছে।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের দাবি

নূর নবী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের স্বাধীন ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। একই সঙ্গে ২০১৭ সালে যেসব শেয়ারহোল্ডারের মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল, তা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

২ দিন আগে

আগামী ২ বছর ‘কঠিন সময়’ যাবে: অর্থমন্ত্রী

অর্থনীতি নানামুখী চাপে থাকায় এবং ব্যবসা-বাণিজ্য পরিস্থিতিরও তেমন ‘উন্নতি না মেলায়’ আগামী দুই বছর সময় ‘কঠিন’ যাবে বলে সতর্ক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে ব্যবসায় চাঙ্গা ভাব না এলেও এবং অর্থনীতি স্থিতিশীল না হওয়া সত্ত্বেও চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ সরকারি ব্যয় বৃদ্ধির বাজেট

২ দিন আগে

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শেষে বিশ্ববাজারে কমেছে তেলের দাম

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গ্রিনিচ মান সময় (জিএমটি) ০৬টা ৩৩মিনিট নাগাদ আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ০৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। অথচ আজ দিনের শুরুতে লেনদেনের শুরুতে এই দাম বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৩০ ডলারে পৌঁছেছি

২ দিন আগে

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে বাণিজ্য-বিনিয়োগ ও শ্রমবাজার নিয়ে নতুন প্রত্যাশা

প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলের প্রত্যাশা— দীর্ঘদিনের শ্রমবাজারকেন্দ্রিক বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক এবার বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, হালাল অর্থনীতি ও প্রযুক্তি সহযোগিতার মতো নতুন ক্ষেত্রে আরও বিস্তৃত হবে।

৩ দিন আগে