ইরান যুদ্ধ শুরুর আগের দামে নেমেছে জ্বালানি তেল

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

ইরান যুদ্ধের ধাক্কায় অপরিশোধিত জ্বালানি তেল গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছেছিল। ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার পর দ্রুতগতিতে সে দাম কমতে শুরু করে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হয়ে আসায় শেষ পর্যন্ত এর দাম ইরান যুদ্ধ শুরুর আগের অবস্থায় নেমে এসেছে। এতে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে।

বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৫ জুন) আন্তর্জাতিক বাজারে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অপরিশোধিত জ্বালানি তেলের (ব্রেন্ট ক্রুড) প্রতি ব্যারেলের দাম ১ দশমিক ২২ ডলার বা ১ দশমিক ৬৫ শতাংশ কমে ৭২ দশমিক ৫২ ডলারে নেমে এসেছে।

একই দিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ০২ ডলার বা ১ দশমিক ৪৫ শতাংশ কমে প্রতি ব্যারেলের দাম ৬৯ দশমিক ৩২ ডলারে কেনাবেচা হয়েছে। দুই মানদণ্ডেই তেলের এই দাম গত ২৭ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন।

২৮ ফেব্রুয়ারি শুরু হয়েছিল ইরান যুদ্ধ। এর পরপরই হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। এই প্রণালি দিয়ে সারা বিশ্বের জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। ফলে হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে জ্বালানি তেলের সরবরাহব্যবস্থা ভেঙে পড়ে। দেশে দেশে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দেয়। প্রায় ১০০টি দেশে বাড়ে তেলের দাম।

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারও অস্থির হয়ে ওঠে এই যুদ্ধের ধাক্কায়। ৭০ ডলারের কাছাকাছি থাকা ব্রেন্ট ক্রুড একপর্যায়ে ১০০ ডলার ছাড়িয়ে যায়। শেষ পর্যন্ত তা প্রায় ১২০ পর্যন্ত পৌঁছে গিয়েছিল।

এপ্রিলে যুদ্ধবিরতি ঘোষণার পর তেলের দাম তাৎক্ষণিকভাবে কমলেও যুদ্ধবিরতির লঙ্ঘনসহ হরমুজ প্রণালি খুলে না দেওয়ায় বাজারে স্থিরতা ফেরেনি। শেষ পর্যন্ত সংঘাত অবসানে ৬০ দিনের মধ্যে স্থায়ী একটি চুক্তিতে উপনীত হওয়ার পরিকল্পনায় সম্মত হওয়াসহ গত বুধবার ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে সই করে। এর পরপরই হরমুজ প্রণালিও খুলে দেওয়া হয়।

বুধবার এক ফোরামে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট জানান, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকারের চলাচল ইরান যুদ্ধ-পূর্ববর্তী স্বাভাবিক অবস্থার কাছাকাছি পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় অন্তত দুই কোটি ব্যারেল তেল এই প্রণালি পার হয়েছে। তবে প্রণালিটি সম্পূর্ণ মাইনমুক্ত করতে আরও কয়েক সপ্তাহ সময় লাগার কারণে পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা দেরি হবে।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল শুরু হওয়ার পর ব্রেন্ট ক্রুডের দাম দ্রুত কমতে শুরু করে। এই খাতের পর্যবেক্ষকদের কেউ কেউ অবশ্য বলছেন, অপরিশোধিত তেলের দাম আরও কমতে পারে।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম আগস্ট মাসেও অপরিবর্তিত থাকছে। সে অনুযায়ী জুলাই মাসের মতো এ মাসেও প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় কিনতে পারবেন ভোক্তারা।

১ দিন আগে

আমাদের অর্থনীতি এক জায়গায় আটকে আছে: ড. হোসেন জিল্লুর

রাষ্ট্রীয় আচারে গণতান্ত্রিক চর্চার ঘাটতি, জনমিতিক সুবিধা (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) কাজে লাগাতে না পারা এবং প্রয়োজনীয় সংস্কারের অভাবের কারণে দেশের অর্থনীতি এক জায়গায় আটকে আছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।

২ দিন আগে

৬ মাসে ইসলামী ব্যাংকের ১৩১৬ কোটি টাকার লোকসান

সাম্প্রতিক আর্থিক পারফরম্যান্সের তুলনায় এই লোকসান এখন ব্যাংকের অবস্থায় বড় ধরনের অবনতির ইঙ্গিত দিচ্ছে। বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছর ইসলামী ব্যাংক মুনাফায় ছিল। এর মধ্যে ২০২৫ সালে ১৩৬ কোটি ৩৪ লাখ টাকা, ২০২৪ সালে ১০৮ কোটি ৭৮ লাখ টাকা এবং ২০২৩ সালে ৬৩৫ কোটি ৩৩ লাখ টাকা মুনাফা করে ব্যাংকটি। এই

২ দিন আগে

রপ্তানি বহুমুখীকরণে ইসিফরজে প্রকল্প: ১ লাখ ৮০ হাজার নতুন কর্মসংস্থান

বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) অর্থায়নে বাণিজ্য মন্ত্রণালয় ২০১৭ সালের জুলাইয়ে প্রকল্পটি চালু করে। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়ার প্রেক্ষাপটে রপ্তানি বহুমুখীকরণকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়। প্রকল্

২ দিন আগে