অর্থ উপদেষ্টা জানান, রাজস্ব সংগ্রহ বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাঠামোকে আরও শক্তিশালী করা হয়েছে। জনবল বৃদ্ধি, কর অব্যাহতির ক্ষেত্রগুলো যৌক্তিকীকরণ, কর জালের সম্প্রসারণ এবং একক হারে ভ্যাট নির্ধারণের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে মধ্যমেয়াদে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনের চ
২০২৫-২৬ অর্থবছরে প্রতিরক্ষা খাতের জন্য প্রস্তাবিত বাজেটে ৪০ হাজার ৮৫১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা বিদায়ী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় ১ হাজার ১৬৩ কোটি টাকা কম।
নতুন অর্থবছরে শুল্কের হারে পরিবর্তন আসায় প্রতিবারের মত এবারও বিভিন্ন পণ্য ও সেবার দাম কমবেশি হবে। ২০২৫ অর্থবছরের টাকা জমানোর ‘খরচ’ কমতে যাচ্ছে। দাম কমার সম্ভাবনা রয়েছে ই-বাইক, অ্যাম্বুলেন্স, বাস ও ক্যান্সারের ওষুধসহ বেশ কিছু তৈজসপত্রে।
নতুন অর্থবছরে শুল্ক হার বাড়ানোর প্রস্তাব করায় কিছু পণ্য ও সেবার দাম বাড়তে পারে। সোমবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে শুল্কহার পরিবর্তনের এ প্রস্তাব রেখেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
দেশের ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক করমুক্ত আয়সীমা বাড়ানো হয়নি ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাধারণ করদাতাদের জন্য আগের মতোই বার্ষিক করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা অপরিবর্তিত রেখেছেন। নারী ও ৬৫ বছরের বেশি বয়সী করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা রাখা হয়েছে
ব্যাংকে সঞ্চয় রাখা মানুষের জন্য নতুন বাজেটে ভালো খবর এসেছে। বর্তমানে ব্যাংকে বছরে একবার এক লাখ টাকার বেশি জমা হলেই ১৫০ টাকা আবগারি শুল্ক দিতে হয়। প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে তিন লাখ টাকার কম জমা পর্যন্ত আবগারি শুল্কে ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ তিন লাখ টাকা অতিক্রম করলেই কেবল আবগার
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদ্যুতের মূল্য না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অর্ন্তবর্তী সরকার। আজ সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাজেট বক্তব্যে এই তথ্য জানান।
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১১০ পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। আমদানি পণ্যের শুল্ক-কর হার পর্যায়ক্রমে হ্রাস করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে এটি করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু হয়েছে। বাংলাদেশ টেলিভিশন আজ (সোমবার) বিকেল ৩টা থেকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের বাজেট বক্তৃতা সরাসরি সম্প্রচার করছে।
ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। জুন মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৩১ টাকা থেকে ২৮ টাকা কমে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কমেছে অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ২৭ পয়সা কমিয়ে ৬৪ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে আজ সোমবার (২ জুন) বিকেল ৩টায় পূর্বধারণকৃত এই বাজেট বক্তৃতা পেশ করবেন।
মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’ পরিচালনায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। আইনজীবীরা বলছেন, এর ফলে নগদে প্রশাসকের কার্যক্রম পরিচালনায় আইনি কোনো বাধা নেই।
ঈদুল আজহা সামনে রেখেও নতুন টাকা বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রোববার (১ জুন) থেকে নতুন নোট বাজারে ছাড়া হয়। প্রথম দিন বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে সীমিত পরিসরে নতুন নোট পাওয়া যায়। আজ সোমবার থেকে মিলবে বাংলাদেশে ব্যাংকের শাখা অফিসের বাইরে আরও ১০টি ব্যাংকে।
আজ নতুন অর্থবছরের বাজেট দেওয়া হবে। নতুন বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। যা চলমান অর্থবছরের তুলনায় প্রায় ৮ হাজার কোটি টাকা কম। বাংলাদেশের ইতিহাসে এবার প্রথম কমছে বাজেটের আকার।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ সোমবার ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন। আজ সোমবার বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা বাজেট উপস্থাপন করবেন। এটি হবে দেশের ৫৪তম বাজেট।
জুলাই অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট এবার সংসদের বাইরে উপস্থাপিত হতে যাচ্ছে আজ সোমবার। নির্বাচিত সরকার না থাকায় জাতীয় বাজেট উপস্থাপন করা হবে এক ভিন্ন আঙ্গিকে। সংসদ না থাকায় এবারের বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে
অর্থ মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, দেশের ইতিহাসে এই প্রথমবার আগের অর্থবছরের তুলনায় নতুন অর্থবছরের বাজেটের আকার কমছে। কারণ গত অর্থবছরে বাজেটের আকার ছিল সাত লাখ ৯৭ কোটি টাকা। সে হিসাবে বাজেটের আকার কমছে প্রায় সাত হাজার কোটি টাকা।