Ad

অর্থের রাজনীতি

১০ দিনের লম্বা ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

১৫ জুন ২০২৫

ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ১০ দিনের ছুটি শেষ হয়েছে। আজ রোববার (১৫ জুন) খুলছে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত অফিস। সেই সঙ্গে খুলছে ব্যাংক-বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার।

১০ দিনের লম্বা ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

সোনার দাম বাড়ল

১৪ জুন ২০২৫

নতুন দাম অনুযায়ী, এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ১৮২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫২৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৬ হাজার ৫৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম বাড়ল

বিজিএমইএর নতুন সভাপতি মাহমুদ হাসান খান

১৪ জুন ২০২৫

এ ছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. রেজওয়ান সেলিম, সহসভাপতি (অর্থ) মিজানুর রহমনা, সহসভাপতি ভিদিয়া অমৃত খান, সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী এবং সহসভাপতি হিসেবে মোহাম্মদ রফিক চৌধুরী নির্বাচিত হয়েছেন।

বিজিএমইএর নতুন সভাপতি মাহমুদ হাসান খান

বাংলাদেশের জন্য ২৫ কোটি ডলারের ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

১৪ জুন ২০২৫

বাংলাদেশে সরকারি খাতের স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়াতে ২৫ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। শনিবার (১৪ জুন) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের জন্য ২৫ কোটি ডলারের ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

দেশ ছেড়েছেন শেখ হাসিনার চাচা শেখ কবির

১০ জুন ২০২৫

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ছেড়ে গেছেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। শেখ হসিনার শাসন আমলে আর্থিক খাতসহ বিভিন্ন খাতে অত্যন্ত প্রভাবশালী ছিলেন তিনি।

দেশ ছেড়েছেন শেখ হাসিনার চাচা শেখ কবির

চামড়া শিল্পে গত ১৫ বছরে ব্যাপক নৈরাজ্য হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

০৯ জুন ২০২৫

তিনি বলেন, গত ১৫ বছরে চামড়া শিল্পের যে অধঃপতন ঘটেছে, তা পুনরুদ্ধার এবং অবৈধ সিন্ডিকেট ভাঙতে আমরা সারা দেশে কাজ করছি। আমি নিজেও ব্যক্তিগতভাবে বিভিন্ন এলাকা ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কন্ট্রোল টিমও সক্রিয় রয়েছে।

চামড়া শিল্পে গত ১৫ বছরে ব্যাপক নৈরাজ্য হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

গত বছরের চেয়ে চামড়ার দাম বেশি : বাণিজ্য উপদেষ্টা

০৮ জুন ২০২৫

এ বছর কোরবানি ঈদের সময় রাজধানীতে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৬০-৬৫ টাকা আর ঢাকার বাইরে ৫৫-৬০ টাকা নির্ধারণ করেছে সরকার। কিন্তু মৌসুমি বিক্রেতাদের অভিযোগ, সরকার নির্ধারিত দামে চামড়া কিনছেন না আড়তদাররা।

গত বছরের চেয়ে চামড়ার দাম বেশি : বাণিজ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ২৯%

০৮ জুন ২০২৫

মার্কিন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস অটেক্সার তথ্য বলছে, জানুয়ারি থেকে এপ্রিলে দেশটির বাজারে শীর্ষ পাঁচ তৈরি পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধিই সবচেয়ে বেশি।

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ২৯%

ঈদের আগে ফের বাড়ল সোনার দাম

০৫ জুন ২০২৫

২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৭১৮ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৩৩৩ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঈদের আগে ফের বাড়ল সোনার দাম

ঈদের দীর্ঘ ছুটিতে অর্থনীতি স্থবির হবে না: অর্থ উপদেষ্টা

০৪ জুন ২০২৫

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ঈদে টানা ১০ দিনের দীর্ঘ ছুটিতে দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বা স্থবির হবে না। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ঈদের দীর্ঘ ছুটিতে অর্থনীতি স্থবির হবে না: অর্থ উপদেষ্টা

প্রস্তাবিত বাজেট জনবান্ধব-ব্যবসাবান্ধব : অর্থ উপদেষ্টা

০৩ জুন ২০২৫

সবার চেষ্টায় আর্থিক খাতকে একটা পর্যায়ে আনা সম্ভব হয়েছে। মূল্যস্ফীতি কমানো সম্ভব হয়েছে। মানুষকে আরো কিভাবে স্বস্তি দেওয়া যায় সে চেষ্টা করা হয়েছে। সবচেয়ে বড় বিষয় বাজেটের আকার প্রথমবারের মতো কমানো হয়েছে।’

প্রস্তাবিত বাজেট জনবান্ধব-ব্যবসাবান্ধব : অর্থ উপদেষ্টা

সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নেমে আসবে: গভর্নর

০৩ জুন ২০২৫

তিনি আরও বলেন, ‘খাদ্য মূল্যস্ফীতি সাড়ে ১৪ শতাংশ থেকে সাড়ে ৮ শতাংশে নেমে এসেছে। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি সাড়ে ১১ শতাংশ থেকে কমে ৯ শতাংশের কিছু বেশি হয়েছে। আমি বিশ্বাস করি এই নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকবে।’

সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নেমে আসবে: গভর্নর

বাজেটে আশাহত ডিসিসিআই-ফিকি, বিজিএমইএ বলছে ইতিবাচক

০৩ জুন ২০২৫

অর্থ উপদেষ্টা প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে আশাবাদী হতে পারছে না ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। উদ্বেগ জানিয়েছে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিও (ফিকি)। তবে বিজিএমইর পক্ষ থেকে বাজেটকে ইতিবাচক অভিহিত করা হয়েছে।

বাজেটে আশাহত ডিসিসিআই-ফিকি, বিজিএমইএ বলছে ইতিবাচক

প্রাথমিকে কমেছে, বাজেটে বরাদ্দ বেড়েছে শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি-মাদরাসায়

০৩ জুন ২০২৫

প্রস্তাবিত বাজেটে সার্বিকভাবে শিক্ষা খাতের বরাদ্দ বাড়াতে ভূমিকা রেখেছে শিক্ষা মন্ত্রণালয় এবং কারিগরি ও মাদরাসা বিভাগের জন্য চলতি অর্থবছরের তুলনায় বাড়তি বরাদ্দ। তবে প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য যে বরাদ্দ রাখা হয়েছে, তা চলতি অর্থবছরের বাজেটের তুলনায় কম।

প্রাথমিকে কমেছে, বাজেটে বরাদ্দ বেড়েছে শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি-মাদরাসায়

বাজেটে শুল্ক যৌক্তিকীকরণে কিছু শিল্প চাপে পড়বে : সিপিডি

০২ জুন ২০২৫

ড. ফাহমিদা বলেন, ‘এবারও বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা ঠিক হয়নি। এতে বৈধপথে উপার্জনকারীদের সঙ্গে বৈষম্য তৈরি হবে। তা ছাড়া এই পদক্ষেপে সরকারের খুব বেশি আয় হবে বলে মনে করছে না সিপিডি।’

বাজেটে শুল্ক যৌক্তিকীকরণে কিছু শিল্প চাপে পড়বে : সিপিডি

মে মাসে মূল্যস্ফীতি ৯.০৫%, ২৭ মাসে সর্বনিম্ন

০২ জুন ২০২৫

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সোমবার (২ জুন) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তথ্য বলছে, মে মাসে শহর পর্যায়ে খাদ্য কেনায় খরচ কিছুটা বাড়লেও গ্রামে তা কিছুটা কমেছিল। আর শহর-গ্রাম দুই জায়গাতেই খাদ্য বহির্ভূত খাতে খরচ কমেছে। সব মিলিয়ে কমেছে সার্বিক মূল্যস্ফীতি।

মে মাসে মূল্যস্ফীতি ৯.০৫%, ২৭ মাসে সর্বনিম্ন

গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর আমাদের লক্ষ্য: অর্থ উপদেষ্টা

০২ জুন ২০২৫

তিনি বলেন, গত দেড় দশকে দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। তাই আমরা নির্বাচনী ব্যবস্থার সংস্কারের উপর সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছি এবং এ লক্ষ্যে বিভিন্ন আইন, নীতিমালা, ও আদেশ সংশোধন ও সংস্কারের কার্যক্রম হাতে নিয়েছি।

গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর আমাদের লক্ষ্য: অর্থ উপদেষ্টা
অর্থের রাজনীতি