বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, আগস্টের প্রথম ১৭ দিনে বৈধপথে রেমিট্যান্স এসেছে ১১৪ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১৮ টাকা হিসাবে) যার পরিমাণ ১৩ হাজার ৩৭৪ কোটি টাকার বেশি।
শেখ হাসিনা সরকারের আমলে ব্যাংক খাতে ঋণ কেলেঙ্কারি, দখল, লুটপাট ভয়ঙ্কর রূপ নেয়। ইসলামী ব্যাংকসহ প্রায় ৮টি ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। এসব ব্যাংক দখলে নেওয়ার পর থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ নেয় এস আলম গ্রুপ। শুধু ঋণ নয় এসব ব্যাংকের মালিকানা নিজেদের কব্জায় রাখতে ব্যক্তি প্রতিষ্ঠানের নামে
করোনা মহামারির সময় নানা অজুহাতে গণহারে ছাঁটাই করে বেশ কয়েকটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। চাকরিচ্যুত বা পদত্যাগে বাধ্য হওয়া ব্যাংকারদের চাকরিতে পুনর্বহালের জন্য নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। চাকরি ফেরত দিতে ব্যাংকারদের পক্ষে হাইকোর্টও রুল জারি করেছেন। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার প্রায় ৩
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ১৭ হাজার ৩৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৬২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৮৩ হাজার
এতে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইন ১৯৯৩ এর ধারা-৫ অনুসারে তাকে নিয়োগের তারিখ থেকে পরবর্তী ৪ বছর মেয়াদের জন্য বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নবনিযুক্ত চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, কালো টাকা সাদা করার সুযোগ থাকা উচিত নয়। তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ দিতে সাধারণ ক্ষমা অপ্রত্যাশিত ও অশোভনীয়। বুধবার (১৮ আগস্ট)আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
চট্টগ্রামে ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় এস আলম গ্রুপের ১২টি কোম্পানির ফান্ডেড ঋণের স্থিতি দাঁড়িয়েছে ২২ হাজার কোটি টাকার বেশি, যদিও আইন অনুযায়ী ব্যাংকটির দেশের সব শাখা মিলিয়ে একটি কোম্পানিকে ঋণ দেওয়ার সর্বোচ্চ সীমা দেড় হাজার কোটি টাকার কিছু বেশি।
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, দুর্নীতি বন্ধসহ ব্যবসা বাণিজ্য পরিবেশ আরও সহজ করা হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসা হবে।
লুটপাট, টাকাপাচার বা দুর্নীতি নিয়ে আগামী ১০০ দিনের মধ্যে ব্যাংকিং খাতের একটি শ্বেতপত্র প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক। ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গর্ভনর ড. আহসান এইচ মনসুর। তার মতে, প্রত্যেকটা মন্ত্রণালয় যদি এই কাজটি করে তাহলে সবগুলো একসঙ্গে নিয়ে সরকারের পক
নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একটি অ্যাকাউন্ট থেকে ৩ লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে বলে ব্যাংকগুলোকে খুদে বার্তা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন মাসরুর রিয়াজ। নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে যোগ না দেওয়ার সিদ্ধান্তের কথা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানিয়েছেন তিনি।
ছাত্র-জনতার সড়ক-মহাসড়কে সরব উপস্থিতির কারণে দিতে হচ্ছে না কোনো চাঁদা। শিক্ষার্থীদের পক্ষ থেকে করা হচ্ছে বাজার তদারকি।
তিনি বলেন, কিছু গাইড লাইন লাগে, আইনের কিছু বিষয় থাকে সেটা আমরা করবো। এখন যে বিদ্যমান আইন আছে সেটা যথেষ্ট ভালো। আর আপনারা সব কিছু নির্ভয়ে করবেন ভয়ের কিছু নেই। আইন বিধিমালা ও দেশের স্বার্থে কাজ করবেন ভয়ের কিছু নেই।
জিনিসপত্রের দাম শিগগির কমবে জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ইতোমধ্যে আপনারা কিছুটা দেখতে পারছেন জিনিসপত্রের দাম কমে আসছে। আমি শুনেছি সবজির দাম কমে আসছে। যে কারণেই হোক। অতএব আশাকরি আমরা যে পদক্ষেপগুলো নিচ্ছি, সংশ্লিষ্ট যারা আছেন অতিদ্রুত পদক্ষেপগুলো নেবেন।
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে বিশিষ্ট অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক কর্মকর্তা ড. আহসান এইচ মনসুরকে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
অন্তর্বর্তী সরকারকে সব বিষয়ে সহায়তা দিয়ে পাশে থাকতে চায় বিশ্বব্যাংক। বাংলাদেশের ঋণের কিস্তি পরিশোধ নিয়ে কোনোভাবেই উদ্বিগ্ন নয় সংস্থাটি। বরং বাংলাদেশে কর্মসংস্থান বাড়াতে আরও বেশি বিনিয়োগ করতে চায় তারা।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ড. এম মাসরুর রিয়াজ। চার বছরের জন্য তাকে বিএসইসির চেয়ারম্যান করা হয়েছে।