প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নবনিযুক্ত চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, কালো টাকা সাদা করার সুযোগ থাকা উচিত নয়। তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ দিতে সাধারণ ক্ষমা অপ্রত্যাশিত ও অশোভনীয়। বুধবার (১৮ আগস্ট)আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন,'আমি যখন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ছিলাম, তখন ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলাম'। দেশের একজন নাগরিকের জন্য এটা মোটেও ভালো অভ্যাস নয় বলেও মন্তব্য করেন তিনি।
আইন বাতিলের বিষয়ে জানতে চাইলে আবদুর রহমান খান বলেন, অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিলে তা বাতিল করা হতে পারে। এই মুহূর্তে চূড়ান্ত কিছু বলতে পারছি না।
তিনি অর্থপাচারের সঙ্গে জড়িত বড় ও ছোট দুর্নীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।
'ব্যবসাবান্ধব আইন করতে এনবিআরের তিনটি উইংয়ে বিদ্যমান আইন পর্যালোচনার জন্য তিনটি টাস্কফোর্স গঠন করা হবে,' যোগ করেন তিনি।

দীর্ঘদিনের মন্দার মধ্যেই নতুন করে করের বোঝা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি এবং বিদ্যুতের বাড়তি খরচে দেশের আবাসন খাত গভীর সংকটের মুখে পড়েছে। খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা বলছেন, বিদ্যমান পরিস্থিতি অব্যাহত থাকলে আবাসন ও এর সঙ্গে সংশ্লিষ্ট শিল্পে কর্মরত প্রায় ৫০ লাখ মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।
২ দিন আগে
ব্রেক্সিট সফল হয়েছে কি না— এই বিতর্কের বাইরে অর্থনীতিবিদদের কাছে একটি বিষয় এখন প্রায় প্রতিষ্ঠিত। গত এক দশকের তথ্য বিশ্লেষণ করে তারা বলছেন, ব্রেক্সিট যুক্তরাজ্যের অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
২ দিন আগে
বাজারের এই নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পায়নি সদ্য শেয়ারবাজারে আসা স্পেসএক্সও। ১২ জুন তালিকাভুক্ত হওয়ার পর থেকেই কোম্পানিটির শেয়ারদরে ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে। মঙ্গলবার লেনদেনের একপর্যায়ে শেয়ারের দাম প্রাথমিক তালিকাভুক্তির মূল্য ১৫০ ডলারের নিচে নেমে গেলেও পরে কিছুটা ঘুরে দাঁড়িয়ে প্রায় ১৫৭ থেকে ১৬০ ড
২ দিন আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে যাওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ার বিষয়ে আরও স্পষ্ট সংকেতের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য কমেছে। খবর জিও নিউজের।
৩ দিন আগে