অস্বাভাবিক এ মূল্যবৃদ্ধির কারণ জানতে চেয়ে এরই মধ্যে কোম্পানিটিকে চিঠি দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। জবাবে কোম্পানিটি জানিয়েছে, শেয়ারের দরবৃদ্ধির কারণ তাদের জানা নেই।
সুপারশপটির পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর মোহাম্মদপুরের ২৪ আর নূরজাহান রোড এবং ধানমন্ডির ৬/১ কাঁঠালবাগান কাঁচাবাজার শাখা থেকে ক্রেতারা ৫ থেকে ৭ কেজি ওজনের প্রতিটি তরমুজ ২০০ টাকা এবং ৮ থেকে ১২ কেজি ওজনের প্রতিটি তরমুজ ২৫০ টাকায় কিনতে পারবেন।
এর আগে চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে ২১০ কোটি বা ২ দশমিক ১০ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। দ্বিতীয় মাস ফেব্রুয়ারিতে আসে ২১৬ কোটি ৬০ লাখ ডলার। ২০২৩ সালের শেষ মাস ডিসেম্বরে এসেছিল ১৯৯ কোটি ডলারের রেমিট্যান্স।
মন্ত্রী বলেন, কারওয়ান বাজারে যে জিনিস ২০ টাকায় বিক্রি হচ্ছে, সেটাই অল্প কিছু দূর নিয়ে ৪০ টাকায় বিক্রি করছে। অধিক মুনাফার চিন্তা থেকেই এর প্রভাব বেশি পড়ে।
সমাবেশে নেতৃবৃন্দ জানান, শ্রম মন্ত্রণালয়ে ত্রিপাক্ষিক বৈঠকে ঈদের আগেই শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে কিন্তু অনেক কারখানাতে ফেব্রুয়ারি মাসের বেতনই এখনো পরিশোধ করা হয়নি। এক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানগুলো সক্রিয় কোনো উদ্যোগ নিচ্ছে না।
ইইউর মধ্যে বাংলাদেশি তৈরি পোশাকের বড় বাজার জার্মানি। চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে এই বাজারে ৪০৯ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রফতানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৬৩ শতাংশ কম।
২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ছয় টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
চাল আমদানির শর্তে বলা হয়েছে, বরাদ্দ পাওয়া আমদানিকারকদের আগামী ২৫ এপ্রিলের মধ্যে পুরো চাল বাংলাদেশে বাজারজাতকরণ করতে হবে। আমদানি করা চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাত করার তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে হবে। বরাদ্দের অতিরিক্ত আইপি (ইমপোর্ট পারমিট) জারি করা যাবে না।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন রাকাব এর রাজশাহী শাখার ব্যবস্থাপক (সহকারী মহাব্যবস্থাপক) মোহাম্মদ ইকবাল হোসেন ও বিভাগীয় কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ইফফাত জাহান ইভা।
তিনি বলেন, উৎপাদক এবং পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের জন্য অ্যাপস দেওয়া হচ্ছে। কোনো মধ্যস্বত্বভোগী রাখা হবে না, যাতে সাধারণ ক্রেতারা হয়রানির শিকার না হয়। আমরা সারাদেশে যে মূল্য নির্ধারণ করে দিয়েছি, সে অনুযায়ী ব্যবসায়ীরা বিক্রি করছেন, কয়েকটা জায়গায় কম মূল্যেও বিক্রি করা হচ্ছে। চিনি ১৪০ টাকার জায়গায় ১৩৮ ট
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরিতে কমানো হয়েছে ১ হাজার ৭৫০ টাকা। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা। আজ পর্যন্ত যার দাম ছিল ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের তথ্য ও গণসংযোগ পরিচালক আমিরুল মোমেনীন মানিক, উপ-পরিচালক (বিপণন) ডা. আবুল তৈমুর চৌধুরী, উপ-পরিচালক (বিক্রয়) মো. মোখলেছুর রহমান মারুফ।
২৩ নাবিকসহ পণ্যবাহী জাহাজ জিম্মি হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ ও সহমর্মিতা জানানোর জন্য এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান, উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহানের সঙ্গে ফোনে কথা বলেন এবং তাঁদের সান্ত্বনা দেন।
গত বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে ৮টি ট্রাকে ২০০ মেট্রিক টন আলু বেনাপোল বন্দরে প্রবেশ করে। এর আগে গত বুধবার (১৩ মার্চ) আরো ৮টি ট্রাকে ২০০ মেট্রিক টন আলু আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম।
নতুন এ দাম তিনটি স্তরে নির্ধারণ করে দেওয়া হয়েছে। একটি পণ্য উৎপাদক পর্যায়ে সর্বোচ্চ দাম, পাইকারি বাজারে এবং ভোক্তাপর্যায়ে খুচরা দাম কতো হবে সেটা নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, রোজার পণ্য সুপারশপগুলোতে নির্ধারিত মূল্যে বিক্রি হয়, নির্ধারিত মূল্যের দোকানগুলোতে তুলনামূলকভাবে কাঁচাবাজারের চেয়ে কম দামে পণ্য পাওয়া যায়।
নগদ অ্যাপ বা *১৬৭# ডায়াল করে যেকোনো পরিমাণ টাকা লেনদেন করলেই নির্বাচিত হতে পারেন মক্কা ও মদিনা সফরের জন্য। এ জন্য লেনদেনের কোনো সর্বনিম্ন সীমা নেই। যেকোনো পরিমাণ লেনদেন করলেই এ সুযোগ পাওয়া যেতে পারে।