ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: বাবার পর ৩ ভাইবোনের মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ মে ২০২৬, ১৯: ৩১
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের পাঁচ সদস্যের মধ্যে বাবার পর একে একে মারা গেছে তিন শিশুসন্তানও। বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন পরিবারের একমাত্র জীবিত সদস্য মা সালমা আক্তার।

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে মারা যায় সাত বছর বয়সী মুন্নি। এর আগে সকাল পৌনে ১০টার দিকে মারা যায় তার ভাই মুন্না (১২)। এছাড়া, বুধবার মারা যায় ছোট বোন কথা (৪)। আর গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাদের বাবা আবুল কালাম।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মুন্নির শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়া সালমা আক্তার ৬০ শতাংশ দগ্ধ অবস্থায় এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

গত রোববার সকাল ৭টার দিকে ফতুল্লার গিরিধারা এলাকার গ্রামবাংলা টাওয়ারসংলগ্ন একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ হন আবুল কালাম, তার স্ত্রী এবং তাদের তিন সন্তান।

প্রতিবেশী মো. হাসান জানান, বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে ঘরের ভেতরে আগুন দেখতে পান। পরে দগ্ধ অবস্থায় পরিবারের সদস্যদের উদ্ধার করে দ্রুত বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

পরিবারের সদস্যদের ধারণা, রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন লাগার কারণেই বিস্ফোরণ ঘটে। নিহত আবুল কালামের ভাই মো. রাজীব জানান, তাঁদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার বালুকদিয়ে গ্রামে। ওইদিন তাঁর ভাই সবজিবিক্রেতা আবুল কালাম আড়তে যাওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। খাবার খাওয়ার জন্য নিজেই আগের দিনের রান্না করা তরকারি গ্যাসের চুলায় গরম করতে যান। রান্নাঘরে দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ হয়। তাঁদের ধারণা, গ্যাস লিকেজের কারণে রান্নাঘরে গ্যাস জমে ছিল।

রাজনীতি/একে

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

৯ ঘণ্টা আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

১ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

২ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

২ দিন আগে