কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারী দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী গোলাগুলির ঘটনায় সুমাইয়া আক্তার (১৭) নামে এক কিশোরী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া পাহাড়ি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সাগরপথে মানব পাচারের উদ্দেশ্যে জিম্মি করা ব্যক্তিদের উদ্ধারকে কেন্দ্র করে শুরু হওয়া এই গোলাগুলির মধ্যে পড়ে নিজ বাড়িতেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় ওই কিশোরী।
স্থানীয় সূত্রে জানা যায়, সাগরপথে মানব পাচারের উদ্দেশে রোহিঙ্গাসহ কয়েকজনকে বাহারছড়ার নোয়াখালীপাড়ার পাহাড়ি এলাকায় জিম্মি করে রাখে একটি মানব পাচারকারী চক্র। জিম্মিদের উদ্ধারের উদ্দেশে শুক্রবার সন্ধ্যায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে আসা ১০–১২ জন অস্ত্রধারী ব্যক্তি পাহাড়ি ওই এলাকায় পাচারকারীদের আস্তানায় হামলা চালায়।
এ সময় পাচারকারীরাও পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা ধরে তীব্র গোলাগুলি চলে।
গোলাগুলির এক পর্যায়ে পাহাড়সংলগ্ন স্থানীয় বাসিন্দা মো. ছিদ্দিক আহমেদের মেয়ে সুমাইয়া আক্তার বুকে গুলিবিদ্ধ হন। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত কিশোরীর বাবা মো. ছিদ্দিক আহমেদ বলেন, সন্ধ্যার দিকে পাহাড়ের ভেতর থেকে হঠাৎ করে ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পাই। কিছুক্ষণ পর আমার মেয়ের বুকে গুলি লাগে। সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
স্থানীয় ইউপি সদস্য মো. ইলিয়াছ জানান, পাহাড়ি এলাকায় মানব পাচারের উদ্দেশে জিম্মি করে রাখা লোকজনকে উদ্ধারের নামে রোহিঙ্গা ক্যাম্প থেকে আসা অস্ত্রধারীরা হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে গোলাগুলি চলে। এ ঘটনায় স্থানীয় এক পরিবারের কিশোরী নিহত হওয়ায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অস্ত্রধারী দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় একটি বসতবাড়িতে গুলি লাগে এবং এতে এক কিশোরী নিহত হয়। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলমান রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর নোয়াখালীপাড়া ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জাতীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা ফুটবল দল। জাতীয় পর্যায়ে সাফল্য এনে দিলেও স্কুলটিতে রয়েছে শ্রেণিকক্ষের তীব্র সংকট, নেই খেলাধুলার উপযুক্ত পরিবেশও। কর্দমাক্ত মাঠের কারণ
১ দিন আগে
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার আবার সংস্কারের পক্ষে ফিরে এলে আমরা স্বাগত জানাব। বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন হবেই— এ কথা আমি বড়লেখা থেকে বলে গেলাম। বিএনপি যদি সংস্কার বাস্তবায়ন না করে, তাহলে বিএনপি সরকারেরও পতন হবে। বিষয়টি তারেক রহমানকে বুঝতে হবে।
২ দিন আগে
রোববার (২৮ জুন) সকাল ৮টার দিকে শুরু হওয়া সংঘর্ষ বেলা সাড়ে ১১টা পর্যন্ত চললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় পুলিশ। সংঘর্ষের জেরে প্রায় তিন ঘণ্টা ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী।
২ দিন আগে
ভাঙ্গা থেকে বেনাপোল পর্যন্ত মহাসড়ক প্রশস্তকরণের কাজ শেষ না হওয়ায় প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। সরু ও খানাখন্দে ভরা এই সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে কয়েকটি জেলার লাখো মানুষকে। যাত্রীদের ভোগান্তিরও শেষ নেই।
২ দিন আগে