উত্তরায় অগ্নিকাণ্ডে নিহতদের তিনজনই ঈশ্বরগঞ্জের

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নিহত হারিছ উদ্দিন ও রাহাব।

রাজধানীর উত্তরার একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৬ জনের মধ্যে তিনজনের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়।

তারা একই পরিবারের সদস্য। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন, ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দড়িপাঁচাশি গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. হারিছ উদ্দিন (৫২), তার ছেলে হিসান উদ্দিন রাহাব (১৭) ও ভাতিজি রোদেলা (১৪)।

রোদেলা হারিছ উদ্দিনের ছোট ভাই শহীদুল ইসলামের মেয়ে।

নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, হারিছ উদ্দিন ও শহীদুল ইসলাম দীর্ঘদিন যাবৎ রাজধানীর উত্তরায় ফলের ব্যবসা করতেন। ব্যবসার সুবাদে হারিছ উদ্দিনের স্ত্রী ও দুই ছেলে এবং শহীদুল ইসলামের স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে উত্তরার একটি ভাড়া বাসায় থাকতেন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি ) সকালে তাদের ভাড়া বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুই পরিবারের তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শহীদুল ইসলাম, তার স্ত্রী শিউলী আক্তার এবং তাদের চার বছর বয়সী ছেলে ওমর উদ্দিন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের এলাকা দড়িপাঁচাশি গ্রামে গিয়ে দেখা গেছে, নিহত তিনজনের দাফনের প্রস্তুতি চলছে। অন্যদিকে বাড়ির ভেতরের পরিবেশ স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠছে।

সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খোঁজ নিয়ে জানা গেছে মরদেহগুলো বাড়িতে পৌঁছেনি।

নিহতদের একনজর দেখার জন্য আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা বাড়িতে ভিড় করে রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ রাত ১০টায় নিহতদের জানাজার নামাজের সময় দেওয়া হয়েছে।

নিহত হারিছ উদ্দিনের চাচা নজরুল ইসলাম বলেন, ‌‘হারিছ উদ্দিন খুব ভালো ছেলে ছিল। বাবা–ছেলেসহ একসঙ্গে তিনজনের মৃত্যু মেনে নেওয়া যায় না। এ ঘটনায় পরিবারটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় বাসিন্দা রবিন বলেন, এ ঘটনায় পুরো গ্রামের মানুষ শোকে স্তব্ধ হয়ে গেছেন।

ইউপি সদস্য আতিকুল ইসলাম বলেন, ঘটনাটি হৃদয় বিদারক।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজধানীতে লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজধানীর কদমতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

৭ ঘণ্টা আগে

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

৭ ঘণ্টা আগে

দীর্ঘ ৮ বছরেও শেষ হয়নি যাদুকাটা নদীতে সেতুর কাজ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর ওপর নির্মাণাধীন ‘শাহ আরেফিন (র.)-অদ্বৈত মহাপ্রভূ মৈত্রী সেতু’র কাজ দীর্ঘ প্রায় আট বছরেও শেষ না হওয়ায় চরম ভোগান্তি ও ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা, ঢিলেমি ও দীর্ঘসূত্রতার কারণেই কাজটি এখনও ঝুলে আছে বলে অভিযোগ এলাকাবাসীর।

৮ ঘণ্টা আগে

ঈশ্বরগঞ্জে ইউপি উদ্যোক্তার বিরুদ্ধে চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

মাইজবাগ ইউপি চেয়ারম্যান মো. ছাইদুল ইসলাম জানান, গত ২৯ মার্চ উপজেলার তারাটি গ্রামের শাফিয়া আক্তার ইউনিয়ন পরিষদ থেকে অনলাইনে একটি ট্রেড লাইসেন্স গ্রহণ করেন। পরে ঘটনাক্রমে লাইসেন্সটি তার হাতে এলে তিনি দেখতে পান, এতে থাকা স্বাক্ষরটি তার নয়।

৯ ঘণ্টা আগে