রাজশাহী ব্যুরো

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিজয় র্যালি করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় সিনেট ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ফোরামের শিক্ষক সদস্যদের পাশাপাশি বিএনপিপন্থি কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন।
পরে প্যারিস রোডে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল হক। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের এক বছর পেরিয়ে গেলেও দেশে এখনো গণতন্ত্র ও নাগরিক স্বাধীনতা অনুপস্থিত। এই বাস্তবতায় নতুন বাংলাদেশ গঠনে শহীদদের আত্মত্যাগকে মূল্যায়ন করতে হবে।’
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে দল-মত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ আন্দোলনে ফ্যাসিস্ট সরকার বিদায় নেয়। বর্তমানে মতবিভেদ থাকলেও ফ্যাসিবাদের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ।’
ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আমীরুল ইসলাম বলেন, ‘সরকারের পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আমরা বিশ্বাস করি, একটি অংশগ্রহণমূলক নির্বাচনই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পথ সুগম করবে।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফরিদুল ইসলাম, ইউট্যাব রাবি শাখার সাধারণ সম্পাদক ড. জাহাঙ্গীর হোসেন বাবু, সাবেক সভাপতি অধ্যাপক ড. এফ নজরুল, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কুদরত-ই-জাহান, রাবির রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ এবং লাইব্রেরি প্রশাসক অধ্যাপক ড. হাবিবুল ইসলামসহ শতাধিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে