কিশোরগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। রোববার (১১ মে) বিকেলে জেলার ভৈরব ও কুলিয়ারচর উপজেলায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ফারুক মিয়া (৬০), ফয়সাল (২৮) ও কবির হোসেন (২৫)। এদের মধ্যে কবির হোসেনের বাড়ি কুলিয়ারচর এবং অন্য দুজনের বাড়ি ভৈরবে বলে জানা গেছে। 

এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুই।

জানা যায়, রোববার বেলা ৩টার দিকে হঠাৎ আকাশ অন্ধকার করে বৃষ্টি নামে। সেই সঙ্গে বিকট শব্দে প্রচণ্ড বজ্রপাত হয়। এ সময় বজ্রপাতে ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর এলাকার ফারুক মিয়া (৬০), শ্রীনগরের ইউনুস মিয়ার ছেলে ফয়সাল  মিয়া (২৮) ও কুলিয়ারচরের হাজারী নগরে কবির হোসেন (২৫) আহত হন। তারা তিনজনই মাঠে কৃষি জমিতে কাজ করছিলেন। তিনজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুই বলেন, বজ্রপাতে আহত ৩ জনকে হাসপাতালে নিয়ে এলে আমরা তাদেরকে মৃত অবস্থায় পাই।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

গত এপ্রিলে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তরকাজের জন্য আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এ ছাড়া গত জুলাইয়ে পুরোনো বিতরণ ও সার্ভিস লাইন প্রতিস্থাপনের জন্য হাতিরপুল ও ধানমন্ডির কয়েকটি এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

৫ ঘণ্টা আগে

৩৫ মিনিটে নিয়ন্ত্রণে উত্তরার রেস্তোরাঁর আগুন

রাজধানীর উত্তরায় বিমানবন্দরের পাশে সেন্টারপয়েন্ট শপিং মলের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

৬ ঘণ্টা আগে

জামিনের পর কারামুক্ত বিদিশা

কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিদিশার জামিনের সব কাগজপত্র কারাগারে আসার পর যাচাই-বাছাই করা হয়েছে। সব নথিপত্র ঠিকঠাক থাকায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।

১ দিন আগে

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে আগে করা একটি মামলায় হাফিজুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

১ দিন আগে
Advertisement