নরসিংদী প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, খালেদা জিয়া একজন আপসহীন নেত্রী। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। এ কারণে দলমত নির্বিশেষে তিনি সবার প্রিয় মানুষ হিসেবে রয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর পলাশে পলাশ থানা ও ঘোড়াশাল শহর ছাত্রদল আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় মঈন খান বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মধ্যে কোন হিংসা, প্রতিহিংসা ও ক্রোধ নেই, যার কারণে দেশের সকল শ্রেণি পেশার মানুষ তাকে শ্রদ্ধা করে। তিনি সব সময় দেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। সেই সংগ্রামি দেশপ্রেমিক মানুষটি আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
মঈন খান দেশের সকল মানুষের কাছে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চান।
এ সময় ঘোড়াশাল শহর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এ ছাত্তার, ঘোড়াশাল পৌরসভার সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলম মোল্লা, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তফিজুর রহমান পাপন ও পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ।
আলোচনা সভা শেষে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়। একই সাথে ছাত্রদলের পক্ষ থেকে একটি ছাগল সদকায়ে জারিয়াও দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধদের মধ্যে জিল হক ও উম্মে হুমায়রার শরীরের যথাক্রমে ৫৪ ও ৬৫ শতাংশ পুড়ে গেছে, যার ফলে তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পরিবারের অন্য দুই সদস্য—মনোয়ারা বেগম ও শিশু হুররামও হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন। সিলিন্ডার লিকেজ থেকে জমে থাকা গ্যা
১২ ঘণ্টা আগে
গোলাগুলি শেষে সেনা সদস্যরা এলাকায় তল্লাশি চালিয়ে ইউনিফর্ম পরিহিত অবস্থায় হ্লামংনু মার্মাকে গুলিবিদ্ধ উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি সাবমেশিনগান (এসএমজি), ১৪৩ রাউন্ড এসএমজি গুলি, ১৪ রাউন্ড পিস্তলের গুলি, ৫ রাউন্ড ব্লাঙ্ক অ্যামোনিশন, দুটি ম্যাগাজিন ও অন্
১২ ঘণ্টা আগে
সুনামগঞ্জের একটি বাজারে লেবুর হালি বিক্রি হচ্ছিল ১২০ টাকায়। এমন পরিস্থিতিতে বাজার তদারকি করতে যান জেলা প্রশাসক। বাজারে গিয়ে দোকানিকে লেবুর হালি জিজ্ঞাসা করতেই দাম হাঁকেন ৪০ টাকা। এ সময় দাম কম বলায় লেবু কিনতে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা।
১ দিন আগে
পুলিশ সুপার রবিউল হাসান বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই অভিযান পরিচালনা করা হয়। তবে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী আ ন ম এছানুল হক মিলন চাঁদপুরের কচুয়ায় নিজ নির্বাচানী এলাকায় প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন, সন্ধ্যার পর অযাচিতভাবে কোনো কিশোর রাস্তায় ঘোরাফেরা করলে তাদের জিজ্ঞাসাবাদ করত
১ দিন আগে