প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদকে কটূক্তি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর বক্তব্যের পর উত্তপ্ত হয়ে ওঠেছে কক্সবাজারের রাজনীতি। জেলাজুড়ে চলছে বিক্ষোভ। চকরিয়ায় ভাঙচুর করা হয় এনসিপির পথসভার মঞ্চ।
শনিবার (১৯ জুলাই) বিকেলে তার বক্তব্য গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে বিক্ষোভ করছেন বিএনপি নেতা-কর্মীরা। কক্সবাজার সদর, ঈদগাঁও, চকরিয়া, ফাঁসিয়াখালী ও হারবাং এলাকায় রাস্তায় নেমে এসেছে বিএনপির শত শত নেতা-কর্মী।
চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, ‘কক্সবাজার জেলার মানুষের আবেগের নাম সালাহউদ্দিন আহমদ। আর সেই আবেগকে কটুক্তি করে চকরিয়ার উপর দিয়ে যাওয়ার সাহস কী করে হয় নাসির পাটোয়ারীর। প্রকাশ্যে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তার জবাব রাজপথেই দেওয়া হবে।’
এদিকে, আইনশৃঙ্খলা বাহিনীর একটি দায়িত্বশীল একটি সুত্র জানায়, ‘চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশে বিএনপি নেতা-কর্মীদের অবস্থানের খবর শুনে ফাঁসিয়াখালী সেনা ক্যাম্পের সামনে অবস্থান নিয়েছেন নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব-পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনীও।’
তাদের আসার খবরে চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর করা হয়। পরে সেনাবাহিনী বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।
বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে কক্সবাজারের গডফাদার হিসেবে অভিহিত করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ‘নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের মতো কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে আসার পর থেকে কক্সবাজারের মাটিতে ঘের দখল করছে, মানুষের জমি দখল করছে ও চাঁদাবাজি করছে। তিনি আবার সংস্কারও বুঝতে চান না। শুধুই নির্বাচন বুঝেন। তাদেরকে জনগণ মাঠেই প্রতিহত করবে।’

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।
২ দিন আগে
রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৪ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে