রাজশাহী ব্যুরো

নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ রোববার সকাল ১০টায় প্রশাসন ভবন-১-এর সামনে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়।
পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা প্রশাসন ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজন করা হয় আলোচনা সভার।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-উপাচার্যগণ, কোষাধ্যক্ষ, ডিন, বিভাগীয় প্রধানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার সাত দশক পার হলেও বিশ্ববিদ্যালয়ের সব লক্ষ্য এখনও পূরণ হয়নি। শিক্ষার্থীদের আবাসন, স্বাস্থ্যসেবা, খাদ্যমান, গবেষণা ও অবকাঠামো খাতে নানা সংকট রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় এবং বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। বক্তারা আশা প্রকাশ করেন, ‘২৪-এর ছাত্র আন্দোলনের ইতিবাচক ধারা এই অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে।
১৯৫৩ সালের ৬ জুলাই মাত্র ১৬১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজ শহীদ ড. শামসুজ্জোহা স্মৃতিবিজড়িত এই বিদ্যাপীঠে ১২টি অনুষদের আওতায় ৫৮টি বিভাগে চার বছর মেয়াদি স্নাতক ও এক বছর মেয়াদি স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছে প্রায় ৩৮ হাজার শিক্ষার্থী। এমফিল, পিএইচডি ও উচ্চতর গবেষণার জন্য রয়েছে ৬টি ইনস্টিটিউট এবং এক হাজারের বেশি শিক্ষক।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে