বিচারক ছুড়লেন পেপারওয়েট, মাথা ফাটল আইনজীবীর

গোপালগঞ্জ প্রতিনিধি
বিচারকের ছুড়ে দেওয়া পেপারওয়েটের আঘাতে আহত শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানা। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সিজেএম) এজলাসে বিচারক সুজন মিয়ার ছুড়ে দেওয়া পেপারওয়েটের আঘাতে শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানা আহত ও রক্তাক্ত হয়েছেন। তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২-এ এ ঘটনা ঘটে। এ ঘটনায় আইনজীবীরা ক্ষোভ জানিয়েছেন। একই বিচারকের বিরুদ্ধে আগেও আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ করেছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিচারিক কার্যক্রম চলার সময় এজলাসে হইচই শুরু হয়। এ সময় বিচারক সুজন মিয়া বারবার সবাইকে শান্ত হতে বলেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে তিনি ক্ষুব্ধ হয়ে আদালত কক্ষের পেছনের বেঞ্চে কথা বলতে থাকা কয়েকজন আইনজীবীকে লক্ষ্য করে কাঁচের পেপারওয়েট ছুড়ে মারেন। পেপারওয়েটটি সরাসরি প্রশিক্ষণার্থী আইনজীবী সাবিহা সুলতানার মাথায় আঘাত করে। তিনি রক্তাক্ত ও আহত হন। তাকে দ্রুত গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী আইনজীবী খাদিজা খানম লিপি বলেন, এজলাস কক্ষে শুনানি করছিলাম। পেছনে কিছু লোকজন জোরে জোরে কথা বলছিল। এ সময় বিচারক সুজন মিয়া সবাইকে চুপ করতে বলেন। একপর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে তার সামনে থাকা পেপারওয়েট তুলে ছুড়ে মারেন, যা আমাদের একজন শিক্ষানবিশ আইনজীবীর কপালে সরাসরি আঘাত করে। তিনি সবসময়ই রাগান্বিত থাকেন। আমরা উনার এজলাসে গেলে সবসময় ভয়ে থাকি।

সরকারি কৌঁসুলি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আলম সেলিম এ ঘটনার নিন্দা জানিয়ে তদন্ত ও বিচার দাবি করেন। তিনি বলেন, বিষয়টি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ সমালোচনার মুখে স্থগিত

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ আলোচনা-সমালোচনার মুখে স্থগিত করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে সুবিধাজনক স্থানে নতুন করে ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে।

২ দিন আগে

ঢল-বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি, খোলা হয়েছে ব্যারেজের ৪৪ জলকপাট

ভারতীয় উজানের ঢল ও ভারী বৃষ্টিতে ফের তিস্তা নদীতে পানি বেড়েছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ সামাল দিতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

২ দিন আগে

চট্টগ্রামে স্কুলছাত্রী আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড

২০২৩ সালের ২৯ মার্চ পাহাড়তলী থানার সাগরিকা বাই লেইন এলাকার আলমতারা পুকুরপাড়ের একটি ডোবা থেকে আয়নীর মরদেহ উদ্ধার করা হয়। সে আব্দুল হাদি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

৩ দিন আগে

বগুড়ায় ডিবি হেফাজতে থাকা আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুলিশ জানিয়েছে, শনিবার দুপুরে বগুড়া রেলস্টেশন এলাকা থেকে আসাদকে গ্রেপ্তার করা হয়। তিনি সিএনজিচালিত অটোরিকশাচালক আব্দুল মান্নান হত্যা মামলার আসামি ছিলেন। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল।

৩ দিন আগে