ছাদের বিম ভেঙে ফ্যান ছিঁড়ে পড়ায় শিক্ষক আহত, আতঙ্কিত শিক্ষার্থীরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১৯: ০৯

বরগুনার তালতলী উপজেলার একটি বিদ্যালয়ে ক্লাস চলাকালে শ্রেণি কক্ষের ছাদের বিম ভেঙে ফ্যান ছিঁড়ে পড়ায় শিক্ষক আহত হয়েছেন। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই শ্রেণিতে থাকা অর্থ শতাধিক শিশু শিক্ষার্থী। ঘটনার সময় শিশু শিক্ষার্থীরা চিৎকার করে ক্লাস ছেড়ে চলে যায়। এতে বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে আহত শিক্ষককে অন্য শিক্ষকেরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তালতলী উপজেলার বগীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পিইডিপি-২ প্রকল্পের অধীনে ২০০৬ সালে তালতলী উপজেলার বগীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতল ভবন নির্মাণ করা হয়। মঙ্গলবার সকাল ক্লাস চলাকালীন ভবনের বিম ভেঙে ফ্যান ছিঁড়ে নিচে পড়ে যায়। এ সময় শিক্ষক আবু বকর সিদ্দিক আহত হন। আহত শিক্ষককে অন্য শিক্ষকেরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

অল্পের জন্য ওই শ্রেণি কক্ষে থাকা অর্ধশতাধিক শিক্ষার্থী রক্ষা পেয়েছে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা শ্রেণি কক্ষ ছেড়ে দৌড়ে যায়। খবর পেয়ে অভিভাবকেরা বিদ্যালয়ে ছুটে আসেন। এ ঘটনায় এলাকার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবন নির্মাণের ১৮ বছরের মাথায় বিম ধসে ফ্যান ছিঁড়ে শিক্ষক আহত হওয়ায় ঘটনায় তদন্তের দাবি জানান এলাকাবাসী। তাঁদের অভিযোগ ভবন নির্মাণে অনিয়ম ও ত্রুটি ছিল।

বিদ্যালয় অভিভাবক মো. নজরুল ইসলাম বিশ্বাস ও কামরুল ইসলাম বলেন, ‘নির্মাণের ১৮ বছরের মাথায় ভবনের বিম ভেঙে শিক্ষক আহতের ঘটনায় আমরা হতাশ। কীভাবে আমাদের শিশু সন্তানদের বিদ্যালয়ে পাঠাব? এতে অভিভাবকেরা বেশ দুশ্চিন্তায় আছি। দ্রুত এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।’

আহত সহকারী শিক্ষক মো. আবু বকর সিদ্দিক বলেন, ‘ক্লাসে পাঠদান করছিলাম, হঠাৎ বিম ধসে ফ্যান ছিঁড়ে আমার মাথায় পড়ে। এতে আমি বেশ জখম হয়েছি। অল্পের জন্য শিশু শিক্ষার্থীরা রক্ষা পেয়েছে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক বলেন, ‘আহত শিক্ষককে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। এতে শিক্ষার্থী ও অভিভাবকেরা আতঙ্কিত। এ ঘটনায় শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে ফেরাতে কষ্ট হবে।’

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মনিরুজ্জামান খান বলেন, শিক্ষক আবু বকর সিদ্দিককে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে।

তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেওয়া হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

৩ দিন আগে