প্রধানমন্ত্রীর জনসভায় শাম্মী-পঙ্কজ গ্রুপের সংঘর্ষ, একজনের মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৯: ১৯
ফাইল ছবি

বরিশালে প্রধানমন্ত্রীর জনসভার মাঠে শাম্মী আহমেদ ও পঙ্কজ নাথের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

নিহতের নাম সিরাজ সিকদার (৫৮)। সংঘর্ষের পর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয় বলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে নগরীর বঙ্গবন্ধু উদ্যানের জনসভায় দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত অবস্থায় যাদের হাসপাতালে আনা হয়েছিল তাদের মধ্যে সিরাজ সিকদার ছিলেন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করছি, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবুও সন্দেহের কারণে আমরা মরদেহ মর্গে পাঠিয়েছি। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিহত সিরাজ সিকদার বরিশালের হিজলা উপজেলার কুড়ালিয়া গ্রামের কোব্বাত সিকদারের ছেলে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, হাসপাতালে যিনি নিয়ে গেছেন তিনি জানিয়েছেন- জনসভার মাঠে সিরাজ অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, নিহত সিরাজকে নিজেদের কর্মী দাবি করছেন পঙ্কজ ও শাম্মী অনুসারীরা।

বরিশাল-৪ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ বলেন, আমার লোকজন যখন জনসভার মাঠে প্রবেশের সময় হামলা হয়। জনসভা মাঠে তারা লাঠি ও রড কোথায় পেল? পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।

অপরদিকে শাম্মী আহমেদ বলেন, সিরাজ কৃষক লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কোনো লোক তার (পঙ্কজ) সঙ্গে নেই। আওয়ামী লীগের সবাই ঐক্যবদ্ধ। তাদের ওপর হামলা করেছে। এতে সিরাজ মারা যান।

দ্বৈত নাগরিকত্বের কারণে বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিল হয়। অপরদিকে, দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন সংসদ সদস্য পঙ্কজ নাথ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে