পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মারামারিতে এক যুবলীগ নেতাসহ দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আদাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. সেলিম মুন্সী (৪৮) এবং তাঁর চাচাতো ভাই মো. আলাউদ্দিন মুন্সী (৫৩)। বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম।
এলাকাবাসীর বরাত দিয়ে বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে নিহত আলাউদ্দিন মুন্সীর পরিবারের সঙ্গে সেলিম মুন্সীর পরিবারের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে আলাউদ্দিন মুন্সী তাঁর দুই ছেলেকে নিয়ে সেলিম মুন্সীর ওপর হামলা চালান। এ সময় সেলিম মুন্সী নিজেকে রক্ষার জন্য দৌড়ে এলাকার সামসু মুন্সীর ঘরে ঢোকেন। তাঁরা সেই ঘরে ঢুকে সেলিম মুন্সিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন ঘটনাস্থলে এসে মারামারিতে জড়ায়। এ সময় আহত হওয়া আলাউদ্দীন মুন্সী পরে মারা যান।
এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোনিত কুমার গায়েন বলেন, ‘পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান আছে।’

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
১ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
১ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
১ দিন আগে
শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১ দিন আগে