বরিশাল প্রতিনিধি

বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিসুর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সারাহ ফারজানা হক তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে রাজধানীর রামপুরা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাদীপক্ষের আইনজীবী হাফিজ আহমেদ বাবলু জানান, হারিসুর রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের শাসনামলে চাঁদাবাজি, হামলা, মারামারি ও বোমা বিস্ফোরণের অভিযোগে সাতটি মামলা হয়েছে। বিএনপির নেতাকর্মীদের করা মামলাগুলোতে তাকে প্রধান আসামি করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তবে যে মামলায় হারিসকে গ্রেফতার করা হয়েছে তার কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী কাইয়ুম খান কায়সার। তার দাবি, হয়রানি করতে এ মামলা করা হয়েছে।

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে