জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দেওয়ার অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি
জুলাই যোদ্ধাদের লাঞ্ছিত করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। ছবি: সংগৃহীত

শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে বিএনপি নেতাদের দাবি, তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে কটূক্তির জেরেই ওই পরিস্থিতির সৃষ্টি হয়।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান চলাকালে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী গেজেটভুক্ত জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টু এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরকে ধাক্কা ও মারধর করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দিচ্ছেন।

জাকির হোসেন মিন্টু অভিযোগ করে বলেন, ‘আমরা সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার আগেই তারা হট্টগোল শুরু করে। তারা বলছিল, শরীয়তপুরে কোনো জুলাই যোদ্ধা নেই, এখানে কোনো আন্দোলন হয়নি। আমি ভেতরে ঢুকতেই তারা আমাকে গালাগাল করে এবং হামলা চালায়। মারতে মারতে বাইরে বের করে দেয়। এতে আমার মাথায় আঘাত লেগেছে।’

একই অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির। তিনি বলেন, ‘জেলা প্রশাসকের আমন্ত্রণে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলাম। কিন্তু সেখানে পৌঁছানোর পরই বিএনপির কয়েকজন নেতাকর্মী আমাদের ওপর হামলা চালায় এবং মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দেয়। পুরো ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই ঘটেছে, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি।’

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতারা। তাদের দাবি, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারকে নিয়ে কটূক্তি করায় উত্তেজনার সৃষ্টি হয়।

বিএনপি নেতা মাহবুব মোর্শেদ টিপু বলেন, ‘৫ আগস্টের আন্দোলনে বিএনপির বড় ভূমিকা রয়েছে, যা জামায়াতের আমিরও স্বীকার করেছেন। অথচ ইমরান আল নাজিরসহ এনসিপির নেতাকর্মীরা নিয়মিত তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে কটূক্তি করে। আজও তারা একই ধরনের মন্তব্য করায় কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়।’

ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভির হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি।

অন্যদিকে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, ‘অনুষ্ঠান চলাকালে কোনো ঘটনা ঘটেনি। এর আগে হয়তো কিছু ঘটতে পারে। আমরা পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ করেছি। বিষয়টি সম্পর্কে এখনো বিস্তারিত জানি না। খোঁজ নিয়ে পরে বলতে পারব।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

৫ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৬ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৭ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে
Advertisement