স্বামীর গুলিতেই দারুস সালামের গৃহবধূর মৃত্যু: র‍্যাব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
স্বামীর গুলিতেই দারুস সালামের গৃহবধূর মৃত্যু: র‍্যাব

রাজধানীর দারুস সালামে গৃহবধূ জেসমিন বেগমকে গুলি করার ঘটনায় তার স্বামীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তদন্তে র‌্যাব জানিয়েছে, পারিবারিক ঝগড়ার একপর্যায়ে স্বামী আব্দুল মান্নানই স্ত্রীকে গুলি করেন।

শনিবার রাতে মাতবরবাড়ি মসজিদ গলি এলাকায় নিজ বাসায় ৩৮ বছর বয়সী জেসমিন বেগম ডান হাতে গুলিবিদ্ধ হন। শুরুতে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, জানালা দিয়ে ছোড়া গুলিতে টেলিভিশন দেখার সময় তিনি আহত হয়েছেন।

তবে তদন্তে র‌্যাব বলছে, ঘটনাটি ঘটেছে ঘরের ভেতরেই। রোববার কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, মাদকাসক্ত অবস্থায় বাসায় ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন আব্দুল মান্নান। একপর্যায়ে উত্তেজিত হয়ে নিজের পিস্তল দিয়ে স্ত্রীকে গুলি করেন তিনি।

ঘটনার কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ৩টার দিকে মান্নানকে গ্রেপ্তার করা হয়। পরে তার ছেলে রাকিব ও রাকিবের বন্ধু হাতিম মিয়াকেও গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাবের ভাষ্য, গুলির পর অস্ত্রটি ছেলের কাছে দেন মান্নান। পরে রাকিব সেটি তার বন্ধু হাতিমের বাসায় লুকিয়ে রাখেন। সেখান থেকে পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া মান্নানের কাছ থেকে ২১৫টি ইয়াবা উদ্ধারের কথাও জানিয়েছে র‌্যাব। তাকে এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে র‌্যাব বলেছে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে।

জেসমিন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছে র‌্যাব।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement