মোহাম্মদপুর থেকে নেত্রকোনার সাবেক এমপি গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ০৫
নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী। ছবি: ফেসবুক প্রোফাইল থেকে
নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী। ছবি: ফেসবুক প্রোফাইল থেকে

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। আজ বুধবার বিকেল ৫টার দিকে ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। তিনি বলেন, কিছুক্ষণ আগে মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডের একটি বাসা থেকে মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ইকবাল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে সাবেক সংসদ সদস্যকে আটক করা হয়। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মোশতাক আহমেদ রুহী। এর আগে ২০০৮ সালের নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়নে তিনি সংসদ সদস্য হন।

উল্লেখ্য, ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর আত্মগোপনে চলে যান মোশতাক আহমেদ রুহী। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement