বান্দরবানে সোনালী ব্যাংকে লেনদেন স্থগিত

বান্দরবান প্রতিনিধি

নিরাপত্তাজনিত কারণে বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনায় লেনদেন স্থগিত করা হয়েছে। জেলার সাতটি উপজেলার মধ্যে জেলা সদরের একটি শাখা ছাড়া ছয়টি উপজেলায় সোনালী ব্যাংকের শাখাগুলোতে সকল আর্থিক লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে সোনালী ব্যাংকের বান্দরবান প্রিন্সিপাল অফিসের এজিএম মো. ওসমান গণি জানান, গতকাল মঙ্গলবার জেলার রুমা উপজেলায় এবং আজ থানচি উপজেলায় সোনালী ব্যাংকের দুটি শাখায় পাহাড়ি সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তার কথা বিবেচনা করে উপজেলার সোনালী ব্যাংকের শাখাসমূহে আর্থিক লেনদেন সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ব্যাংকে হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে তিনি জানান।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) রাতে তারাবির নামাজ চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের একটি সশস্ত্র গ্রুপ রুমা উপজেলার সোনালী ব্যাংক পিএলসি শাখায় ঢুকে ব্যাংকের ভল্ট ভেঙে ২ কোটি টাকা লুট করেছে। এ ছাড়াও ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র এবং গুলি লুট করে ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে মসজিদ থেকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই থানচি উপজেলার কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে সোনালী ব্যাংক থেকে ১৫ লাখ এবং কৃষি ব্যাংক থেকে ২ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা লুট করে নিয়ে যায়। থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন বিষয়টি নিশ্চিত করেন।

এতে চরম আতঙ্ক বিরাজ করছে দুই উপজেলায়। আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন ও পুলিশ সুপার সৈকত শাহীন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৪.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা

সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।

২ দিন আগে

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে