'প্রেমার চলে যাওয়ার মধ্য দিয়ে শেষ প্রদীপটিও নিলে গেল'

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১৪: ৫০

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার ৩ দিন পর মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে বাবা-মা, বোনদের পথেই ওপাড়ে পাড়ি জমালেন তাসনিয়া ইসলাম প্রেমা।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ওই দুর্ঘটনায় ২ এপ্রিল বুধবার ঘটনাস্থলেই মারা যান প্রেমার বাবা রফিকুল ইসলাম, মা লুৎফুন নাহার আর দুই বোন আফজারা ইসলাম আনিশা ও এরিনা ইসলাম।

প্রেমা ছিলেন সেই পরিবারের বেঁচে থাকা একমাত্র সদস্য। তার চলে যাওয়ার মধ্য দিয়ে এই পৃথিবী থেকে পুরোপুরি নিভে গেল রফিকুল ইসলাম পরিবারের শেষ প্রদীপ। একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন স্বজন তানিফা ইয়াসমিনও।

তাসনিয়া ইসলাম প্রেমার নিহতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চমেক হাসপাতালে থাকা প্রেমার ছোট মামা রবিউল হাসান সুজন।

তিনি বলেন, প্রেমার চলে যাওয়ার মধ্য দিয়ে আমার বোনের শেষ প্রদীপটিও নিলে গেল। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, পোস্টমর্টেম ছাড়াই আমার ভাগনীকে দাফনের সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে লোকাল পুলিশের অনুমতি পাওয়া গেছে, হাইওয়ে পুলিশের অনুমোতি পেলেই আমরা মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব।

রবিউল হাসান সুজন আরও বলেন, গতকালই আমার বোন-দুলাইভাই আর দুই ভাগনীর লাশ দাফন করলাম। আজকে প্রেমাকে দাফন করার জন্য কবর খোঁড়া হচ্ছে। একটি দুর্ঘটনায় পুরো একটি পরিবার পৃথিবীতে থেকে হারিয়ে গেল।

জানা গেছে, ঈদের ছুটিতে কক্সবাজারের সমুদ্র দেখতে ঘর থেকে বের হয়েছিলেন ঢাকার মিরপুরের বাসিন্দা রফিকুল ইসলাম ও তার পরিবার এবং তাদের সাথে ছিলেন ঝিনাইদহের দিলীপ বিশ্বাসের পরিবার। দুই পরিবারের সদস্যরা মিলে একটি মাইক্রোবাসে করে যাচ্ছিলেন সমুদ্রবিলাসে। কিন্তু চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি-জাঙ্গালিয়া এলাকায় মর্মান্তিক এক দুর্ঘটনায় থেমে যায় আনন্দযাত্রা।

নিহত রফিকুল ইসলাম ঢাকায় একটি পোশাক কারখানার কর্মকর্তা ছিলেন। বাড়ি পিরোজপুরে। তিনি ঢাকায় মা ও পরিবার নিয়ে থাকতেন। ঈদের ছুটিতে রফিকুল ইসলাম নিজের পরিবার, সহকর্মী দিলীপ বিশ্বাসের পরিবারসহ কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

১ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির বিরুদ্ধে ‘অপপ্রচারে’র অভিযোগ

হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

২ দিন আগে

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই

পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।

২ দিন আগে