ফেসবুকে পোস্ট দিয়ে কুমিল্লায় বৈষম্যবিরোধী নেত্রীর পদত্যাগ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ২০: ০৬
খাদিজা আক্তার কেয়া। ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র খাদিজা আক্তার কেয়া পদত্যাগ করেছেন। শনিবার (২৬ জুলাই) বিকেলে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

খাদিজা আক্তার কেয়া তার ফেসবুক পোস্টে ছিলেছেন, ‘আমি আসলে একটা জিনিস দেখলাম, যার জন্য করলাম চুরি সেই বলে চোর, এটা আমার ক্ষেত্রেই যে প্রযোজ্য হবে না, কে বললো। আপনারা সবাই জানেন যে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন দায়িত্বরত কর্মী ছিলাম। কিন্তু আজকের পর থেকে এর সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

‘আমরা একটি গণঅভ্যুত্থানের পরে একটি প্লাটফর্মে এসেছিলাম মুরাদনগর উপজেলা থেকে। যেই গণঅভ্যুত্থানে আমাদের হাজারো ভাইবোন শহীদ হয়েছে। অন্য কারোরটা জানি না কিন্তু আমি এই শহীদ ভাইবোনদের রক্তের সাথে বেইমানি করতে পারবো নাহ। তাই নিজে আমি এই সব কিছু থেকে সরে আসলাম। আজকের পর থেকে এই প্লাটফর্মের সাথে আমার কোনো সম্পৃক্ততা থাকবে না।’

‘আমি কোনো দল করি না, আমি কোনো ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি করি না এবং করবোও না। তবে দেশের স্বার্থে আমি সবসময় লড়াই করে যাব, দেশের সংস্কারের পক্ষে সবসময় লড়াই করে যাব, আমাকে সব সময় দেশের স্বার্থে পাওয়া যাবে ইন শাহ আল্লাহ। ধন্যবাদ আপনাদের, আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন।’

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে খাদিজা আক্তার কেয়া বলেন, গত ২৩ জুলাই কুমিল্লা টাউনহল মাঠে এনসিপির পদযাত্রায় পতিত আওয়ামী লীগের লোকজন সামনের সারিতে ছিল। যারা আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনে বাধা দিয়েছিল। এ বিষয়গুলো আমাদের শহীদের সঙ্গে বেইমানি করা হচ্ছে। এগুলো দেখে এ প্ল্যাটফর্মে আমি থাকতে চাচ্ছি না। শনিবার বিকেলে ফেসবুকে ঘোষণা দিয়েছি। রোববার (২৭ জুলাই) বিকেলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণার পর স্থানীয় নেতাদের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেবো।

তিনি আরও বলেন, আমি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না এবং ভবিষ্যতেও থাকবো না। তবে দেশের স্বার্থে ও সংস্কারের পক্ষে আমি সবসময় সংগ্রাম করে যাবো।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

১ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

২ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

২ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে