খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে শেখ মুজিবুর রহমানের পোস্টার লাগাতে গিয়ে গণপিটুনিতে আহত হয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মী। এর মধ্যে গুরতর আহত হৃদয় ত্রিপুরাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে ১টার দিকে তথা ১৫ আগস্টের প্রথম প্রহরে খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় ছাত্রলীগের ২০-৩০ জন নেতাকর্মী শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীর পোস্টার লাগাতে যান। সেখানে স্থানীয়দের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বলেন, একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা স্থানীয়দের ওপর হামলা চালালে গ্রামবাসীরা সংঘবদ্ধ হয়ে পালটা হামলা করেন। এতে চার নেতাকর্মী আহত হন। খবর পেয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার খাদেমুল ইসলামের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পি জানান, হাসপাতালে চিকিৎসার জন্য চারজনকে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হৃদয় ত্রিপুরার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর বিএনপির নেতাকর্মীদের সারা রাত শহরে মহড়া দিতে দেখা গেছে। ওসি বাতেন মৃধা বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
১ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
১ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
১ দিন আগে
শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১ দিন আগে