চট্টগ্রামে মধ্যরাতে সংঘর্ষে জড়াল ছাত্রদল-শিবির

চট্টগ্রাম ব্যুরো
সোমবার দিবাগত মধ্যরাতে সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও ছাত্রশিবির। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে মধ্যরাতে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির। দফায়-দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে নগরীর চকবাজার থানার আশপাশের এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়।

জানা গেছে, ছাত্রলীগ কর্মী উল্লেখ করে এক তরুণকে ছাত্রদলের নেতাকর্মীরা ধরে চকবাজার থানায় সোপর্দ করেন। অন্যদিকে তাকে 'জুলাই যোদ্ধা' উল্লেখ করে ছাত্রশিবিরের একদল নেতাকর্মী থানায় ছাড়াতে গেলে সংঘাত শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা উত্তেজনার একপর্যায়ে থানা প্রাঙ্গনে ঢুকে পুলিশের সামনে মারামারি শুরু করে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে তাদের মধ্যে ধাওয়া-পালটা হয়, সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই সংগঠনের নেতাকর্মী। সংঘর্ষ ছড়িয়ে পড়ে থানার দুই পাশে চানমারী রোড থেকে গুলজার মোড় পর্যন্ত এলাকায়। এ সময় গোলাগুলির শব্দও শোনা যায়। থেমে থেমে সংঘর্ষ চলে রাত ২টা পর্যন্ত।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, থানার সামনে লাঠিসোঁটা, লোহার রড হাতে ধাওয়া পালটা ধাওয়া চলছে। গোলাগুলির শব্দও শোনা যায়। রাতে রক্তাক্ত অবস্থায় তিন-চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিতে দেখা যায়। সংঘর্ষে দুজন শিবির কর্মী ও একজন ছাত্রদল কর্মী গুলিবিদ্ধ হওয়ার তথ্য পাওয়া গেছে।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ বলেন, ছাত্রলীগের একজনকে আমাদের নেতাকর্মীরা ধরে থানায় নিয়ে গিয়েছিল। সে একসময় আমাদের অনেককে মারধর করেছিল। কিন্তু শিবিরের নেতারা তাকে ছাড়িয়ে নিতে থানায় যান। ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ করলে তাদের ওপর হামলা হয়।

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর (উত্তর) শাখার প্রচার সম্পাদক সিরাজী মানিক বলেন, 'যাকে থানায় দেওয়া হয়েছে, তিনি একজন জুলাই যোদ্ধা। তাকে আটকের প্রতিবাদ করতে ছাত্রশিবিরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা থানায় গিয়েছিল। সেখানে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হামলা করে।'

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, এক তরুণকে থানায় সোপর্দ করা নিয়ে উত্তেজনা শুরু হয়। আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

১ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

২ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

২ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে