উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত ২

কক্সবাজার প্রতিনিধি
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথক ঘটনায় সন্ত্রাসী গ্রুপের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোর ৫টা ও ৬টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত দুই রোহিঙ্গা হলেন ১৭নং ক্যাম্পের বাসিন্দা আবদুল্লাহ (২৭)। অপর রোহিঙ্গার পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন।

ওসি বলেন, ভোর ৫টার দিকে ১৭নং ক্যাম্পে অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী আবদুল্লাহকে ঘর থেকে ডেকে এনে রাস্তায় গুলি করে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে আবদুল্লাহ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহত আবদুল্লাহ ১৭নং ক্যাম্পের বাসিন্দা।

এছাড়া আধিপত্য বিস্তার এবং পূর্বশত্রুতার জেরে আরও একটি ক্যাম্পে একটি সশস্ত্র গোষ্ঠীর ১৫-১৬ জন সন্ত্রাসীর গুলিতে একজন নিহত হন। তবে তার পরিচয় এখনো পাইনি। দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বিপৎসীমায় তিস্তা, ৪৮ ঘণ্টায় পানি বাড়বে রংপুর বিভাগের নিম্নাঞ্চলে

১৭ ঘণ্টা আগে

ধানমন্ডিতে সাংবাদিকদের মারধর-হেনস্তা, অভিযোগ জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে

আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর ধানমন্ডি জোনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে এ ঘটনা ঘটে। মিছিল ও সমাবেশের ভিডিওতে স্থানীয় জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান ও জাহিনুর রহমানকে উপস্থিত থাকতে দেখা যায়।

১ দিন আগে

তিস্তায় বিপৎসীমা ছুঁই ছুঁই পানি, খুলে দেওয়া হয়েছে ব্যারাজের সব জলকপাট

উজানের ঢল আর টানা বর্ষণে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার একদম কাছাকাছি পৌঁছে যাওয়ায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের সবকটি (৪৪টি) জলকপাট (গেট) খুলে দেওয়া হয়েছে।

১ দিন আগে

৪.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা

সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।

২ দিন আগে