টানা বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, দেবে গেছে কালভার্টসহ সড়ক

চট্টগ্রাম ব্যুরো
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১২: ৪৫
টানা বৃষ্টিতে দুই নম্বর গেট-অক্সিজেন সড়কে স্টারশিপ কারখানার এলাকায় শীতলঝরনা খালের ওপরের কালভার্টসহ সড়কের একাংশ দেবে গেছে। ছবি: রাজনীতি ডটকম

অব্যাহত প্রবল বর্ষণে চট্টগ্রাম নগরীর নিচু এলাকার বেশির ভাগ অংশই পানিতে তলিয়ে গেছে। সড়ক ছাপিয়ে পানি উঠে গেছে দোকানপাট-ঘরবাড়িতে। নগরীর দুই নম্বর গেট-অক্সিজেন সড়কের স্টারশিপ কারখানা এলাকায় শীতলঝরনা খালের ওপর একটি সেতুসহ সড়কের একাংশ ভেঙে পড়েছে।

বুধবার (৬ আগস্ট) রাত থেকে টানা বৃষ্টির কারণে এমন পরিস্থিতি দেখা দিয়েছে চট্টগ্রাম নগরীতে। পিবিও আমবাগান আবহাওয়া অফিসের তথ্য বলছে, এ দিন সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২৪ মিলিমিটার।

স্থানীয়রা জানান, স্টারশিপ কারখানা এলাকার ওই খালের ওপর কালভার্টের পাশে আগেই কিছুটা গর্ত তৈরি হয়েছিল বৃষ্টির কারণে। গত রাতের টানা বৃষ্টির পর এর কিছু অংশ খালের মধ্যে দেবে গেছে। সড়কও কিছুটা ভেঙেছে।

সড়ক ভেঙে যাওয়ায় লাল ফিতা দিয়ে বেস্টনী তৈরি করে রাখা হয়েছে। বর্তমানে সড়কের এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এতে দুই নম্বর গেট-অক্সিজেন সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে ওই এলাকা দিয়ে চলাচলকারীদের।

বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) সামশুল আলম জানান, সড়ক ভেঙে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। কোনো দুর্ঘটনা যেন না ঘটে, সেজন্য পুলিশের একটি টহল টিম দায়িত্ব পালন করছে।

এদিকে তীব্র বৃষ্টির কারণে নগরীর রাহাত্তরপুল, বহদ্দারহাট, জিইসি, মুরাদপুর, আগ্রাবাদ চকবাজার একালায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। এসব এলাকার বাসাবাড়ি, দোকানপাট পানিতে তলিয়ে গেছে। অনেক মার্কেটের নিচতলায় পুরোপুরি পানিতে তলিয়ে থাকতে দেখা গেছে।

নগরীর সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে শিক্ষার্থীসহ অফিসগামী লোকজনকে। চলাচলের জন্য সড়কে পর্যাপ্ত যানবাহনও পাচ্ছেন না তারা।

এর আগে বুধবারই আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, বুধবার দুপুর ২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসও দেখা দিতে পারে।

এ বিজ্ঞপ্তির বরাত দিয়ে পিবিও আমবাগান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিজন রায় বলেন, আগামী ২৪ ঘণ্টায় এমন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পাহাড়ি এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা নিতে প্রশাসনকে অবহিত করা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

১ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে