কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে কচ্ছপিয়ার মোরাপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ মোক্তার আহমদ ওই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় ব্যাংক থেকে তোলা ও ক্ষেতের এক লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন মোক্তার। মোরাপাড়ায় বাড়ির কাছে পৌঁছতে তার পথ আটকায় চিহ্নিত কয়েকজন দুর্বৃত্ত।
স্থানীয়রা জানান, মোরাপাড়ার সোহেল ও রাসেলসহ ১০-১২ জনের দুর্বৃত্ত প্রথমে মোক্তারকে মারধর করে টাকাগুলো ছিনিয়ে নিতে চেষ্টা করে। পরে অস্ত্র ও বন্দুক দিয়ে বেধড়ক মারধর করলে গুরুত্বর আহত হন তিনি। এসময় তার চিৎকারে এগিয়ে আসে বাড়ির লোকজন। তখন মোক্তারের ছেলে মনিরকেও মারধর করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গুরুতর অবস্থায় উদ্ধার করে আহত মোক্তার ও তার সন্তানকে হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক মোক্তার আহমদকে মৃত ঘোষণা করেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, বিষয়টি শুনেছেন। তবে এখনও থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর ধানমন্ডি জোনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে এ ঘটনা ঘটে। মিছিল ও সমাবেশের ভিডিওতে স্থানীয় জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান ও জাহিনুর রহমানকে উপস্থিত থাকতে দেখা যায়।
১ দিন আগে
উজানের ঢল আর টানা বর্ষণে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার একদম কাছাকাছি পৌঁছে যাওয়ায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের সবকটি (৪৪টি) জলকপাট (গেট) খুলে দেওয়া হয়েছে।
১ দিন আগে
সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।
২ দিন আগে