চকরিয়ার সংরক্ষিত বনাঞ্চলে মিলল হাতির মরদেহ

সাঈদ মুহাম্মদ আনোয়ার, কক্সবাজার
বুধবার চকরিয়ার সংরিক্ষত অঞ্চলে পাওয়া যায় হাতির মরদেহ। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চল থেকে একটি হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। স্থানীয়রা হাতির মরদেহটি সেখানে পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দিয়েছিলেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে ফাঁসিয়াখালী রেঞ্জের দক্ষিণ ঘুনিয়ার আবুলের ঘোনা এলাকায় পাওয়া যায় হাতিটির মরদেহ।

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন জানান, আনুমানিক ৪৫ বছর বয়সী মৃত হাতিটি পুরুষ। এর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ মোন্তাকিম বিল্লাহ হাতিটির ময়নাতদন্ত করেছেন। মৃত্যুর কারণ জানতে হাতিটির বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, হাতিটি বৈদ্যুতিক ফাঁদে আটকে পড়ে মারা গেছে। তবে রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, ঘটনাস্থল ও আশপাশে কোনো ফাঁদের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

১ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির বিরুদ্ধে ‘অপপ্রচারে’র অভিযোগ

হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

২ দিন আগে

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই

পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।

২ দিন আগে