ট্রাকের চাপায় প্রাণ গেল অটোরিকশার চালক ও ৫ যাত্রীর

নোয়াখালী প্রতিনিধি
মঙ্গলবার দুপুরে নোয়াখালীতে ট্রাকে পিষ্ট হয়ে দুমড়েমুচড়ে যায় অটোরিকশা। এতে চালক ও অটোরিকশার পাঁচযাত্রী নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

নোয়াখালীর কবিরহাটে একটি ট্রাকের চাপায় নিয়ন্ত্রণ হারানো এক সিএনজিচালিত অটোরিকশার চালক ও পাঁচ যাত্রী প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কবিরহাট-বসুরহাট সড়কে পূর্ব ফতেহপুরে কবিরহাট ফাজিল মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন— অটোরিকশা চালক খোকন (৪৬) এবং যাত্রী শাহাদাত হোসেন (৩৬), মো. সুমন (৩৩) ও তানিম হাসান (২৬)। এর মধ্যে তানিম হাসান নোয়াখালী সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাৎক্ষণিকভাবে এক নারীসহ বাকি দুজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে পাঁচজন যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি কোম্পানীগঞ্জের বসুরহাটের দিকে যাচ্ছিল। কবিরহাট হাটবাজার পার হয়ে কবিরহাট ফাজিল মাদরাসার সামনে অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় অটোরিকশাটি সড়কের উলটো দিকে চলে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক এতে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনাস্থলেই অটোরিশার চালকসহ তিন যাত্রী নিহত হন। তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। এতে ছয়জন নিহত হয়েছেন। ট্রাক ও ট্রাকের চালক পালিয়ে গেছেন। ওই অটোরিকশা ও ট্রাক জব্দ করা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে