এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক রিজভীকে সাময়িক অব্যাহতি

ফেনী প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক আজিজুর রহমান রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সংগঠনটি দপ্তরের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়েছে।

পত্রে উল্লেখ করা হয়েছে যে, আপনার বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের একটি অভিযোগ উত্থাপিত হয়েছে এবং আপনার আচরণ সংগঠনের নীতি বিরুদ্ধ বলে আমাদের নিকট প্রতীয়মান হয়েছে। এমতাবস্থায় আপনাকে দলের সকল দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশক্রমে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। একই সঙ্গে আপনাকে কেন দল থেকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না। তার যথাযথ ব্যাখ্যা আগামী তিন কার্য দিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বরাবর দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে আজিজুর রহমান রিজভী বলেন, আমার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে। এতে দল যা ভালো মনে করেছে, তা করেছে। এতে আমার কোনো আপত্তি নেই। আমার কাছে ব্যাখ্যা চেয়েছে আমি এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিব।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত জানান, শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। এটি চূড়ান্ত না, সাময়িক। উনি যদি ওনার ক্লারিফিকেশন হাজির করতে পারেন এবং সেটি যদি দলের মনঃপূর্ত হয়। দল যদি মনে করে যে, এটি ন্যায্য তখন দল এটি তুলে নিবে আশা করছি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে