প্রথমবার ম্যালেরিয়ার টিকা পাবে বান্দরবানের ১০ হাজার মানুষ

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১৯: ২৯
সোমবার লামা উপজেলা পরিষদ সভা কক্ষে ম্যালেরিয়া নির্মূলে গবেষণা ‘সবার জন্য টিকা এবং সবার জন্য ঔষধ’ শীর্ষক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

সারা দেশের মধ্যে তিন পার্বত্য জেলায় ম্যালেরিয়ার সংক্রমণ বেশি। বিশেষ করে বান্দরবানে ম্যালেরিয়ার সংক্রমণ বেশি হওয়ায় ম্যালেরিয়া নির্মূলের চলমান সেবার পাশাপাশি সবার জন্য টিকা এবং ঔষধ প্রয়োগ হতে পারে যুগোপযোগী পদক্ষেপ। আর এরই অংশ হিসাবে দেশে প্রথমবারের মতো জেলার লামা ও আলীকদম উপজেলার ১০০ টি গ্রামের ১০ হাজার মানুষকে ম্যালেরিয়ার টিকা দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সেই লক্ষ্যে ম্যালেরিয়া নির্মূলের নতুন টিকার কার্যকারিতা নিয়ে একটি গবেষণা কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে বান্দরবানে।

আজ সোমবার ( ১ এপ্রিল) দুপুরে লামা উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত ম্যালেরিয়া নির্মূলে গবেষণা ‘সবার জন্য টিকা এবং সবার জন্য ঔষধ’ শীর্ষক এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে গবেষণা বিষয়ক উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও প্রধান গবেষক অধ্যাপক (ডা:) মো. আবুল ফয়েজ। এ সময় তিনি জানান, এ ধারাবাহিকতায় জেলার লামা ও আলীকদম উপজেলার ১০০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষকে এই প্রথম আগামী বছর থেকে চার ধাপে বিনামূল্যে ম্যালেরিয়ার টিকা ও ঔষধ দেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জেসমিন আক্তারের সঞ্চালনায় এ আয়োজনের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাঈনুদ্দীন মোর্শেদ। স্বাগত বক্তব্য দেন বান্দরবান জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. এম এম নয়ন সালাউদ্দিন।

এতে অন্যদের মধ্যে বান্দরবান সিভিল সার্জন মো. মাহাবুবুর রহমান, সাবেক সিভিল সার্জন পুচুন, ডা. অংচালু, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যাপক মো. আমির হোসেন উপস্থিত ছিলেন।

এ গবেষণায় জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক তত্বাবধানে ডেভ কেয়ার ফাউন্ডেশন, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ব্র্যাক, সিআইপিআরবি, মাহিদল অক্সফোর্ড রিসার্চ ইউনিট, ব্যাংকক, থাইল্যান্ড ও জেনার ইনস্টিটিউট, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা সম্পৃক্ত রয়েছেন।

গবেষণা শেষে আগামী বছর থেকে লামা ও আলীকদম উপজেলায় উদ্ভাবিত ম্যালেরিয়ার এই টিকা প্রয়োগ শুরু হবে বলে জানান অধ্যাপক (ডা:) মো. আবুল ফয়েজ।

প্রসঙ্গত, ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৪.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা

সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।

২ দিন আগে

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে